
কোটাবিরোধী আন্দোলনে শহীদ সাতক্ষীরার দেওহাটা আস্কারপুর গ্রামের আসিফ হাসান এর কবর জিয়ারত ও তাঁর পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন দেবহাটা উপজেলার বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সংগঠন দরদির সদস্যবৃন্দ।
মঙ্গলবার (৬ই আগস্ট '২৪) দরদির পক্ষ থেকে শহীদ আসিফ হাসান এর কবর জিয়ারত ও তাঁর পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ করে সংগঠনের সদস্যরা। এসময় উপস্থিত ছিলেন দরদি’র প্রতিষ্ঠাতা আবদুল্লাহ আল মামুন, প্রতিষ্ঠাতাকালীন কমিটির সভাপতি নাসিম হাসান, দরদির বর্তমান সভাপতি সাকিব হোসেন, সাধারণ সম্পাদক জিএম আবু রাহাত এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দেবহাটা উপজেলার সমন্বয়ক মো: আবিদ হাসান তানভীর।
দরদির উচ্চশিক্ষা ও বিশ্ববিদ্যালয় ভর্তি বিষয়ক উপদেষ্টা হাফেজ নাসির উদ্দীন কবর জিয়ারত ও দোয়া-মোনাজাত পরিচালনা করেন। পরবর্তীতে দরদির সদস্যরা পারুলিয়াতে এক বর্ণাট্য বিজয় র্যালি পরিচালনা করেন এবং পরবর্তীকালে দরদির নেতাকর্মীরা বক্তব্য রাখেন। বিজয় র্যালি পরবর্তী পারুলিয়া বাসস্ট্যান্ডে শহীদ আসিফ হাসানের স্মরণে একটি অস্থায়ী “শহীদ বেদি” নির্মাণ করেন দরদী সংগঠন।
সম্পাদক ও প্রকাশক: শেখ আমিনুর হোসেন
দেশ টাইমস
www.deshtimes24.news.com
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.