মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
শাপলা প্রতিবন্ধী যুব উন্নয়ন সংস্থার কমিটি গঠন ও নির্বাচন সম্পন্ন, সিহাব সভাপতি, রিপন সাধারণ সম্পাদক নির্বাচিত ডিবি গার্লস স্কুলে অর্ধ-বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ, অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ সাতক্ষীরা নবারুণ উচ্চ বালিকা বিদ্যায়য়ের প্রধান শিক্ষকের বি রু দ্ধে চ ক্রা ন্তে র নে প থ্যে স্কুল ফান্ডের ১ কোটি টাকা! সাতক্ষীরা পৌরসভার রসুলপুরে ড্রেন নির্মান কাজে বাঁ ধা দেওয়ার অ ভি যো গ দেবহাটায় অনিকেত আলাম ফাউন্ডেশনের উদ্যোগে ৪শ পরিবারে লিচুর চারা বিতরণ ৫০ লাখ টাকার যৌ তু কে র দা বি তে স্ত্রীকে নি র্যা ত ন: আশাশুনির সাবেক এসি ল্যাণ্ড বিজয় জোয়ার্দার কা রা গা রে রাষ্ট্রপতি ও মহাসচিবকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় বিএনপির শুভেচ্ছা মিছিল ও সমাবেশ  শ্যামনগরের বুড়িগোয়ালিনী ইউনিয়ন জনপ্রতিনিধির সাথে অনগ্রসর সম্প্রদায়ের সংলাপ অনুষ্ঠিত সাতক্ষীরায় স্বদেশ এর আয়োজনে বিদ্যালয় নাট্যদল বিনাদ সদস্যদের দুই দিন ব্যাপী নেতৃত্ব বিকাশ ও জীবনদক্ষতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন কালিগঞ্জে সুমাইয়া হ ত্যা য় ৩৬ দিনে গ্রে প্তা র নেই: স্কুল ছাত্রী ফারজানা হত্যার আসামী মামুনের ডিএনএ পরীক্ষা সম্পন্ন

দেবহাটায় প্রতিপক্ষের হামলায় এক নারী নিহত, জিজ্ঞাসাবাদের জন্য আটক-১

আসাদুজ্জামান::
  • প্রকাশের সময় : বুধবার, ১১ নভেম্বর, ২০২০
  • ৩৯৮ বার পড়া হয়েছে

সাতক্ষীরার দেবহাটায় তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের হামলা গুরুতর আহত রোকেয়া বেগম (৬৫) নামের এক নারী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চার দিন চিকিৎসাধীন থাকার পর বুধবার সকালে ওই নারীর মৃত্যু হয়। এঘটনায় পুলিশ ইতিমধ্যে জিজ্ঞাসাবাদের জন্য নুর জাহান নামের এক নারীকে আটক করেছেন। নিহত রোকেয়া বেগম দেবহাটা উপজেলার মাঘরী গ্রামের আব্দুস সামাদের স্ত্রী।

পুলিশ ও স্থানয়ীরা জানায়, পূর্বশত্রুতার জের ধরে গত শনিবার সন্ধ্যায় প্রতিপক্ষ প্রতিবেশী আব্দুস সালাম, তার দুই ছেলে সবুজ ও ইমরাজ, ভাই জামাত আলী এবং ভাইপো ইমাদুল ইসলাম তুচ্ছ ঘটনায় রোকেয়া বেগম, তার স্বামী আব্দুস সামাদ, ছেলে শফিকুল ইসলাম (২৭) ও পুত্রবধূ আরিফা খাতুন (১৯) কে পিটিয়ে জখম কর। এ সময় গুরুতর আহত অবস্থায় বৃদ্ধা রোকেয়া বেগমসহ তার পরিবারের চার সদস্যকে স্থানীয় দেবহাটা উপজেলার সখিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্থানীয়রা। আহতদের মধ্যে রোকেয়া বেগমের শারিরীক অবস্থা অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার সকালে তিনি মারা যান।

ওইদিনেই গুরুতর আহত রোকেয়া বেগমের ছেলে সাইফুল ইসলাম বাদী হয়ে হামলাকারীদের বিরুদ্ধে দেবহাটা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

আহতদের মধ্যে রোকেয়া’র শারিরীক অবস্থা ক্রমশ অবনতি হতে থাকলে উন্নত চিকিৎসার জন্য তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে মারা যান। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্ততি চলছে।

দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। তিনি আরো জানান, এঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নুর জাহান নামের এক নারীকে থানায় আনা হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!