
মুক্তিযুদ্ধের সংগঠক ও সংগ্রাম পরিষদের আহবায়ক ডা: হযরত আলীর চতুর্থতম মৃত্যুবার্ষিকী ও তার সহধর্মিনী জান্নাত বেগমের ১২ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২ আগস্ট '২৪) বিকাল ৫টায় কালিগঞ্জ বাস টার্মিনাল সংলগ্নের শহীদ সামাদ স্মৃতি মাঠের পাশে ছোট পত্র টুটুল এর বাসভবনে অনুষ্ঠান পরিচালনা করেন মাওলানা হাবিবুর রহমান, আলোচনা পেশ করেন মাওলানা নূর মোহাম্মদ। মোনাজাত করেন মাওলানা হামিদুর রহমান। এ দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডা. হযরত আলীর বড় পুত্র কাজী আলাউদ্দিন ডিগ্রী কলেজের প্রভাষক আকবর আহমেদ, ঢাকা ট্রমা সেন্টারের ডা. জাহিদ আহমেদ বিপুল ও জাকির আহমেদ টুটুল। আরো উপস্থিত ছিলেন সাংবাদিক সমিতির কালিগঞ্জ শাখার সভাপতি শেখ আনোয়ার হোসেন, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, সমাজসেবক আলহাজ্ব আব্দুর রাজ্জাকসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ। দোয়া অনুষ্ঠান শেষে সকলের মাঝে তাবারুক বিতরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশক: শেখ আমিনুর হোসেন
দেশ টাইমস
www.deshtimes24.news.com
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.