
‘ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ এই স্লোগান সামনে রেখে সাতক্ষীরার তালায় জাতীয় মৎস্য সপ্তাহ- ২০২৪ এর উদ্বোধনী, আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
আজ বুধবার (৩১ জুলাই '২৪) সকালে তালা শিল্পকলা একাডেমি হল রুমে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল আমিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার।
স্বাগত বক্তব্য রাখেন তালা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা স্নিগ্ধা খাঁ বাবলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ ইখতিয়ার হোসন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ওবায়দুল হক, সমবায় কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, সাস কর্মকর্তা খান মোঃ শাহ আলম প্রমুখ। এ সময় উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন অতিথিবৃন্দ।