
দেশের চলমান পরিস্থিতিতে সাময়িক কর্মহীন পড়া শ্রমজীবী ইজিবাইক ও ভ্যান চালকদের মাঝে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়।
সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) সংসদ সদস্য ফিরোজ আহম্মেদ স্বপনের ব্যক্তিগত উদ্যোগে ২৬ জুলাই সকালে কলারোয়া সরকারি পাইলট হাইস্কুল ফুটবল মাঠে ৩শতাধিক শ্রমজীবীদের মাঝে ওই খাদ্য সামগ্রী বিতরণ করেন। খাদ্যসামগ্রীর মধ্যে ছিলো চাল, ডাল ও তেল। সংসদ সদস্য শ্রমজীবী চালকদের হাতে এ খাদ্যসামগ্রী তুলে দিয়ে বলেন, দেশের চলমান পরিস্থিতি দ্রæত স্বাভাবিক হয়ে উঠবে। জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় কর্মহীন মানুষকে সব ধরনের সহায়তা দিয়ে আসছে তারই ধারাবাহিকতায় সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে এ খাদ্য সহায়তা প্রদান করছি। আপনারা শীঘ্রই নতুন উদ্যোমে স্ব স্ব কাজে ফিরতে পারবেন।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম আহবায়ক এসএম আলতাফ হোসেন লাল্টু, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান বেনজির হোসেন হেলাল, উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান কাজী আসাদুজ্জামান শাহাজাদা, কলারোয়া পৌরসভার প্যানেল মেয়র জাহাঙ্গীর হোসেন, কেরালকাতা ইউনিয়ন আ.লীগের সভাপতি মাস্টার হাফিজুর রহমান, আওয়ামীলীগনেতা শহিদ আলী, পবিত্র সাহা, উপজেলা জাতীয় শ্রমিকলীগের সভাপতি আব্দুর রহিম, উপজেলা যুবলীগ নেতা শেখ মাছুমুজ্জামান মাসুম, নয়ন হোসেন, বরুন কুমার, রফিকুল ইসলাম, চঞ্চল সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক: শেখ আমিনুর হোসেন
দেশ টাইমস
www.deshtimes24.news.com
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.