শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা সদরের বিডিএফ প্রেসক্লাবে সাংবাদিক হাফিজের ২৭তম জন্মদিন উদযাপন  সাতাশ বছরের শিক্ষকতা জীবন থেকে অশ্রুসিক্ত নয়নে বিদায় নিলেন অনুজিত কুমার মন্ডল  কালিগঞ্জে জমি নিয়ে বি রো ধ – মা ও ছেলেকে পি টি য়ে জ খ ম করেছে প্র তি প ক্ষ রা লেখা পড়া মেধার বিকাশ ঘটায় আর খেলা-ধূলা শরীর ও মনকে সুস্থ্য রাখে-প্রধান শিক্ষক মমিনুর রহমান মুকুল আয়েনউদ্দীন মহিলা মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদে দোয়া অনুষ্ঠিত দেবহাটার সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা দেবহাটায় এমআর ক্যাম্পেইন উপলক্ষে উপজেলা পর্যায়ে এ্যাডভোকেসী সভা সাতক্ষীরায় জ্বালানি তেলের মজুদ ও পাচার প্রতিরোধে বিজিবির বিশেষ কর্মসূচি তালায় শিশুদের হাম-রুবেলা প্রতিরোধ টিকাদান ক্যাম্পেইন ২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘দেশ টাইমর্স’ নিজস্ব প্রতিনিধি মোঃ হাফিজুল ইসলাম’র জন্মদিনে শুভেচ্ছা

কালিগঞ্জের বাবু হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবীতে মানববন্ধন

আসাদুজ্জামান::
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২০
  • ৩৭৩ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কালিগঞ্জের বিষ্ণুপুর ইউনিয়নের নীলকণ্ঠপুর গ্রামের নিহত ভাটা শ্রমিক আবিদ হাসান বাবু হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবীতে মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে।

নির্যাতিত ও ভুক্তভোগী পরিবারের সদস্যদের আয়োজনে মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় নিহত বাবুর বাড়ির সামনে উক্ত মানববন্ধন কর্মসুচি পালিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, স্থানীয় ইউপি সদস্য খলিল সরদার, নুরুল হক, নিহতের ভাই আল-আমিন, খালা আকলিমা খাতুন, ফাইমা খাতুন প্রমুখ।

বক্তারা এ সময় বলেন, বাবু হত্যাকারী তার স্ত্রী গ্রেফতারকৃত সাবিনা, তার পুলিশ সদস্য শ্যালক গ্রেফতারকৃত আরিফ ও সস্ত্রাসী নুরুলসহ তার বাহিনীর ফাঁসিসহ দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবী জানান।

এদিকে, বাবু হত্যার ঘটনায় গ্রেফতাকৃত নিহতের শ্যালক পুলিশ সদস্য আরিফ হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য দু’ দিনের রিমাণ্ড আবেদন মঞ্জুর করেছে আদালত। মামলার তদন্তকারি কর্মকর্তা কালিগঞ্জ থানার উপ-পরিদর্শক জিয়ারত আলীর সাত দিনের রিমাণ্ড আবেদন জানালে শুনানী শেষে আমলী আদালত-২ এর বিচারক ইয়াসমিন নাহার আজ দুই দিনের রিমাণ্ড মঞ্জুর করেন। গ্রেফতারকৃত আরিফ হোসেন বন্দকাটি গ্রামের মৃত আরশাদ আলী মোড়লের ছেলে। তিনি মাগুরা জেলার শালিখা থানাধীন হাজরাহাটি তদন্ত কেন্দ্রে কর্মরত ছিলেন।

উল্লেখ্য, এর আগে গত ৩ নভেম্বর স্ত্রীর পরকিয়ার জেরে বাবুকে নির্যাতন চালিয়ে হত্যার পর লাশ পার্শ্ববর্তী পুকুরের একটি গাছের ডালে ঝুলিয়ে রাখা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ তার স্ত্রী সাবিনা ও পুলিশ সদস্য শ্যালক আরিফকে গ্রেফতার করে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!