
সাতক্ষীরা কালিগঞ্জে বেসরকারি উন্নয়ন সংস্থা নয়াবেঁকী গণমুখী ফাউন্ডেশন এর আয়োজনে আজ রবিবার (১৪ জুলাই '২৪) এনজিএফ এর নলতা শাখায় সমন্বিত কৃষি ইউনিট প্রাণিসম্পদ খাতের আওতায় বেজেরাটি গ্রামের শতাধিক মানুষকে নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
নলতা শাখার সম্মানিত শাখা ব্যবস্থাপক শফিকুল ইসলামের উদ্বোধনের মধ্য দিয়ে এন জি এফ এর সমন্বিত কৃষি ইউনিটের প্রাণী সম্পদ কর্মকর্তা লেয়ার মুরগি পালনের উপর বিস্তারিত আলোচনা করেন, বাচ্চা ব্রুডিং, ভ্যাকসিনেশন, খাদ্য, পানি, আলোক সিডিউল, জীবাণু নাশক স্প্রে এবং মাচায় লেয়ার মুরগি পালনের সুবিধা ইত্যাদি বিষয়ে খামারিদেরকে বিস্তর ধারণা প্রদান করেন। খামারিরা এই ধরনের প্রশিক্ষণ পেয়ে খুবই খুশি, বাস্তব জীবনে লেয়ার মুরগি পালনে এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে সফল হওয়ার সম্ভাবনা আশা করা যায়।অনুষ্ঠানটির সঞ্চালনা ও সার্বিক দায়িত্ব পালন করেন এন জি এফ এর সহকারি কারিগরি কর্মকর্তা যাদব অধিকারী।
সম্পাদক ও প্রকাশক: শেখ আমিনুর হোসেন
দেশ টাইমস
www.deshtimes24.news.com
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.