রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
খালেদা জিয়ার জন্মদিনে মৌতলা ইউনিয়ন বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় স্থানীয় উদ্যোগ জোরদারের আহ্বান সাতক্ষীরায় ছাত্রদলের উদ্যোগে দেশনেত্রী মরহুমা খালেদা জিয়ার জন্মবার্ষিকী পালিত ডুমুরিয়ার আটলিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার জন্ম বার্ষিকী পালন শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচন ৫ সেপ্টেম্বর, প্রতিদ্বন্দ্বিতায় ১৯ প্রার্থী চলে গেলেন সাতক্ষীরার সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোশারাফ হোসেন মশু, দাফন সম্পন্ন কালিগঞ্জে অ স্ত্রে র মুখে জি ম্মি করে কাঠঘর ও শৌচাগারসহ খুপড়ি ঘর বানিয়ে ২৫ শতক জমি দ খ ল সাতক্ষীরার আলিপুর চেকপোস্টে খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত কালিগঞ্জে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে কৃষকদলের মিলাদ ও দোয়া মাহফিল সাতক্ষীরায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের চার নেতা গ্রে ফ তা র 

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্য সাতক্ষীরায় আলোচনা সভা অনুষ্ঠিত

আসাদুজ্জামান::
  • প্রকাশের সময় : সোমবার, ৯ নভেম্বর, ২০২০
  • ৬১৫ বার পড়া হয়েছে

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্য সাতক্ষীরায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সাতক্ষীরা জেলা বিএনপি’র আয়োজনে সোমবার বিকালে শহরের সঙ্গীতামাড়স্থ রাধা নগর এলাকায় উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সাতক্ষীরা জেলা বিএনপি’র সাবেক সাধারন সম্পাদক ও বর্তমান যুগ্ন আহবায়ক শেখ তারিকুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ন আহবায়ক ও সাবেক প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক কামরুল ইসলাম ফারুক। এ সময় অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন, বিএনপি নেতা এড. তোজাম্মেল হোসেন তোজাম, জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি রফিকুল আলম বাবু, জেলা যুবদলের সাবেক সভাপতি আবুল হাসান হাদি, সাধারন সম্পাদক আইনুল ইসলাম নান্টা, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারন সম্পাদক কামরুজ্জামান ভুট্টো, মৎস্যজীবি দল সভাপতি আসিফুর রহমান তুহিন প্রমুখ।

বক্তারা বলেন, ১৯৭৫ সালের এই দিনে বাংলাদেশের স্বাধীনতাকামী সৈনিক ও জনগণ ঐক্যবদ্ধ হয়ে সাম্রাজ্যবাদ ও সকল ষড়যন্রকে রুখে দিয়ে বন্দি অবস্থা থেকে স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানকে মুক্ত করে তার কাছে দায়িত্ব অর্পণ করছিলেন। আর সে দিন থেকেই আধুনিক বাংলাদেশের নতুন একটি অধ্যায় শুরু হয়েছিল।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার নেতৃত্ব সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন। উন্নয়ন ও উৎপাদনের রাজনীতিতে দেশটাকে তিনি সামনের দিকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন। একটি স্বাধীন স্বত্বন্র জাতি হিসাবে দেশটাকে তিনি গড়ে তোলেন।

বক্তারা এ সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জাতীয়তাবাদের রাজনীতি ও দর্শনকে অনুসরণ করার জন্য দলীয় নেতা-কর্মীদের জানান।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!