
সাতক্ষীরা পৌরসভার ৮ নং ওয়ার্ডের কামালনগর বায়ান্নপাড়া এলাকায় সিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। আজ রবিবার (৭ জুলাই '২৪ ) সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতক্ষীরা পৌরসভার ৮ নং ওয়ার্ড কাউন্সিলর শফিকুল আলম বাবু।
এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার নির্বাহী প্রকৌশলী নাজমুল করিম, পৌরসভার সহকারী প্রকৌশলী কামরুল আখতার তপু, পৌরসভার কার্যসহকারী মো. আব্দুল মোতালেব ও জাহিদ হাসান, ঠিকাদার প্রতিষ্ঠান লবি এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী মো. আলতাফ হোসেন, মো. আজগর আলী সরদার, আব্দুল্লাহ আল মামুন, আব্দুল বারী, মো. রবিউল ইসলাম, আব্দুস সবুর, আব্দুল গনি, আব্দুল আজিজ, বেল্লালসহ এলাকার গণমাণ্য ব্যক্তিবর্গ। উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন রিয়াজুল জান্নাত মাদ্রাসার পরিচালক হাফেজ মো. শহিদুল ইসলাম।
উল্লেখ্য, পৌরসভার অর্থায়নে কামালনগর আবুল কাশেম সড়ক সংলগ্ন বায়ান্নপাড়া এলাকার কাজী হাফিজ মুহুরীর বাড়ির সামনে হতে আব্দুস সবুরের বাড়ির সামনে পর্যন্ত ৪২০ ফুট সিসি ঢালাই রাস্তাটি ৩ লক্ষ ৯৩ হাজার টাকা ব্যয়ে নির্মাণ কাজ করা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: শেখ আমিনুর হোসেন
দেশ টাইমস
www.deshtimes24.news.com
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.