
বিদ্যুৎ স্পৃষ্টে আফজাল হোসেন (২৬) নামে এক সেনা সদস্যের মৃত্যু হয়েছে। আজ বুধবার (০৩ জুলাই '২৪) দুপুরে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়েনগেলে তাকে মৃত বলে ঘোষনা করা হয়। মৃত আফজাল হোসেন সাতক্ষীরার পাটকেলঘাটা থানার বড়বিলা গ্রামের শেখ আয়ুব আলীর ছেলে। সে বান্দরবন জেলা সদরে সৈনিক পদে কর্মরত ছিল।
নিহতের পরিবারের বরাত দিয়ে সরুলিয়া ইউপি চেয়ারম্যান শেখ আব্দুল হাই জানান, আফজাল হোসেন ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে আসে। আজই তার ছুটির শেষ দিন ছিল। বেলা ১টার দিকে সে নিজের ঘরে ফ্যান চালাতে যায়। ওই সময় অসাবধানত বসত সে বিদ্যুতায়িত হয়। পরে তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্তকর্মকর্তা(ওসি) বিপ্লব কুমার নাথ জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে ।
সম্পাদক ও প্রকাশক: শেখ আমিনুর হোসেন
দেশ টাইমস
www.deshtimes24.news.com
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.