
গাজীপুরে ৩৮কেজি গাজা সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
রবিবার (৮ নভেম্বর ২০২০) বিকেলে গাজীপুর জেলার জৈনা বাজার নগরহাওলা এলাকা থেকে গাঁজা সরবরাহ কাজে ব্যবহৃত একটি পিকআপ সহ তাদেরকে আটক করা হয়।
মাদক দুই ব্যবসায়ী বি-বাড়িয়া জেলার কসবা থানার আড়াইবাড়ি গ্রামের জাবিল মিয়ার ছেলে রুবেল মিয়া (২৫) ও বাচ্চু মিয়ার ছেলে ইউসুফ মিয়া (২৭)।
গাজীপুরের পোড়াবাড়ি র্যাব কোম্পানি কমান্ডার লে:কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে জেলার জৈনা বাজার নগরহাওলা এলাকা থেকে ৩৮ কেজি গাঁজা ও গাঁজা সরবরাহ কাজে ব্যবহৃত একটি পিকআপসহ দুজনকে আটক করা হয়।
সম্পাদক ও প্রকাশক: শেখ আমিনুর হোসেন
দেশ টাইমস
www.deshtimes24.news.com
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.