রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
তালায় টিস্যু কালচার কলায় ভাগ্যবদল কৃষক খায়রুল আলমের কুলিয়া ইউনিয়ন পরিষদের জমি দখল: সচিবের দেওয়া অভিযোগপত্র ‘নিখোঁজ, দায় সারছে প্রশাসন তালায় পাষন্ড স্বামীর বি রু দ্ধে স্ত্রী হ ত্যা র অ ভি যো গ! সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির সভায় জেলার উন্নয়নে ২১ দফা দাবি কালিগঞ্জে কাটা তাল গাছের মাথার আ ঘা তে কৃষকের মৃ ত্যু সুন্দরবনে হরিণ শিকারের ২৫টি ফাঁ দ উ দ্ধা র সখিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্টের ফাইনাল আশাশুনিতে পাউবো’র বেড়িবাঁধে ভাঙন, মেরামতে কাজ চলছে দ্রুতগতিতে সাতক্ষীরা সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন সাতক্ষীরার আশাশুনিতে বিএনপি নেতাকে কু পি য়ে ও পি টি য়ে জ খ ম

সাতক্ষীরায় এনআরবি গ্লোবাল ব্যাংকের কদমতলা উপ-শাখা উদ্বোধন

মাহফিজুল ইসলাম আককাজ, নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : রবিবার, ৮ নভেম্বর, ২০২০
  • ৩৪৬ বার পড়া হয়েছে

এনআরবি গ্লোবাল ব্যাংকের সাতক্ষীরা সদরের কদমতলা উপ-শাখা উদ্বোধন করা হয়েছে। রবিবার সকাল ১১টায় কদমতলা বাজারস্থ এনআরবি গ্লোবাল ব্যাংকের নিজস্ব কার্যালয়ে ভার্চুয়াল মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দ হাবিব হাসনাত। ভার্চুয়াল মাধ্যমে ব্যাংকের এডিশনাল এমডি ও ডিএডিসহ বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসময় উপস্থিত ছিলেন এনআরবি গ্লোবাল ব্যাংক সাতক্ষীরার শাখা ব্যবস্থাপক শাহীন মোখলেছুর রহমান, কদমতলা উপ-শাখা ইনচার্জ সুমন রেজা, প্রধান শাখার কর্মকর্তা হাবিব মোহাম্মদ, মিজবাউদ্দীন, অফিসার এটিএম গোলাম কিবরিয়া, আবিদ আহসান, উপ-শাখার অফিসার নাজমুল হোসেন, আক্তার হোসেনসহ ব্যাংকের বিভিন্ন স্তরের কর্মকর্তারাসহ আমন্ত্রিত অতিথি ও গ্রাহকরা উপস্থিত ছিলেন। পরে ফিতা কেটে উদ্বোধন করেন জেলা শাখার কর্মকর্তারা।

ভার্চুয়াল মাধ্যমে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দ হাবিব হাসনাত বলেন, মানুষের সেবা দিতে আমরা সদা প্রস্তুত। গ্রাহকরা যাতে কোন হয়রানি না হয় সেটাই হবে আমাদের মূল লক্ষ্য। মানুষের দোড় গোড়ায় সেবা পৌঁছে দিতে এনআরবি গ্লোবাল ব্যাংকের সাতক্ষীরা শহরের উপকণ্ঠে কদমতলা উপ-শাখার যাত্রা শুরু হলো।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!