
আজ সোমবার (২৪ জুন '২৪) সকালে সাতক্ষীরার তালা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের সভা কক্ষে ও বিকালে জালালপুর ইউনিয়ন পরিষদ এবং ২২ জুন সকালে খলিলনগর ও ২৩ জুন সকালে তালা সদর ইউনিয়ন পরিষদের সভা কক্ষে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সাথে অন্তর্ভূক্তি মূলক সেবা বিষয়ে অর্ধবার্ষিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উইমেন জব ক্রিয়েশন সেন্টারের বাস্তবায়ধীন Promoting Rights of the Vulnerable Women (PRVW) প্রকল্পের আওতায় তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদে সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ এবং জালালপুর ইউনিয়ন পরিষদের সভায় সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান এম মফিদুল ইসলাম লিটু। তালা সদর ইউনিয়নের চেয়ারম্যান সরদার জাকির হোসেন এবং খলিলনগর ইউনিয়ন পরিষদের সভায় প্রণব ঘোষ বাবলু সভাপতিত্ব করেন।
অনুষ্ঠান পরিচালনা করেন প্রকল্প সমন্বয়কারী কাজী বাবর আলী। সভায় ইউপি লেভেল এ হতদরিদ্র নারীদের স্থানীয় সরকার তথা ইউনিয়ন পরিষদ ও বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠান থেকে প্রদত্ত সেবায় অন্তর্ভূক্তির বিষয়ে সংশ্লিষ্ট চেয়ারম্যানগণ আশ্বাস দেন। সভায় অন্যান্যদের মধ্যে বিভিন্ন স্টেকহোল্ডার, ইউপি সদস্য, প্যানেল চেয়ারম্যান, সুবিধাভোগী ও প্রকল্পের স্টাফগণ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: শেখ আমিনুর হোসেন
দেশ টাইমস
www.deshtimes24.news.com
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.