সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্যামনগরে খোলপেটুয়া নদীর চরের গাছ কা টা র প্র তি বা দে মানববন্ধন শ্যামনগরের সিডিও পেল “ইয়ুথ ইকুয়ালিটি এওয়ার্ড ২০২৬; লিঙ্গ সমতা, নারী অধিকার ও যুব নেতৃত্ব বিকাশে অবদানের স্বীকৃতি গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় ১১ দলের বিশাল মিছিল ও সমাবেশ কালিগঞ্জের মৌতলা ইউপি চেয়ারম্যানের বাড়ি থেকে ১২০০ লিটার ডিজেল জ ব্দ, ১০ হাজার টাকা জ রি মা না  সাতক্ষীরায় ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের সমাপনীতে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ সাতক্ষীরায় প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন গোপালগঞ্জে ই য়া বা ও বিপুল পরিমাণ টা কাসহ এক মা দ ক ব্য ব সা য়ী গ্রে প্তা র  তালায় টিস্যু কালচার কলায় ভাগ্যবদল কৃষক খায়রুল আলমের কুলিয়া ইউনিয়ন পরিষদের জমি দখল: সচিবের দেওয়া অভিযোগপত্র ‘নিখোঁজ, দায় সারছে প্রশাসন তালায় পাষন্ড স্বামীর বি রু দ্ধে স্ত্রী হ ত্যা র অ ভি যো গ!

সাতক্ষীরা শহরের আহ্ছানউল্লাহ সড়কটিতে তীব্র যানজট, চরম পর্যায়ে জনদুর্ভোগ 

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : শনিবার, ৭ নভেম্বর, ২০২০
  • ৩৯৮ বার পড়া হয়েছে

সাতক্ষীরা শহরের প্রাণ কেন্দ্রে কে বি আহ্ছানউল্লাহ সড়কটি সংস্কারের অভাবে জনদুর্ভোগে পড়ছে এলাকার মানুষ ও পথচারী।

সড়কটির শহরে বেশ পরিচিতি থাকলেও বর্তমানে সেটি যানজটের সড়কে পরিণত হয়েছে। সড়কের পাশে ড্রেনের উপরে ঢাকনা না থাকার কারণে প্রতিনিয়ত মানুষ দুর্ঘটনার সম্মুখীন হচ্ছে। এ ছাড়া ওই সড়কের দু’পাশ দিয়ে ব্যাণিজ্যিক প্রতিষ্ঠান গড়ে উঠায় প্রতিনিয়ত হচ্ছে যানজট। সকাল থেকে রাত পর্যন্ত অধিকাংশ সময় যানজটের সৃষ্টি হয়। কিন্তু দীর্ঘদিন রাস্তাটি সংস্কারের অভাবে পড়ে থাকলেও জনপ্রতিনিধিরা রাস্তার প্রতি কোনো গুরুত্বই দিচ্ছেন না। অবহেলায় রাস্তাটি খানাখন্দে পরিণত হয়েছে। বর্তমানে রাস্তাটিতে দুটি ভ্যান একসাথে ক্রসিং করতে পারেনা। মূলত এলাকাটি আবাসিক। অব্যবস্থাপনা ও পরিকল্পনার অভাবে সড়কটির বেহালদশা। এছাড়াও সড়কের পাশ দিয়ে পানি নিষ্কাশনের ড্রেনটিও ঢাকনাবিহীন। এমন একটি জনবহুল সড়কের পাশে উন্মুক্ত ড্রেনেজ ব্যবস্থা দুর্ঘটনার জন্য হুমকি স্বরুপ। প্রায়শই এখানে দুর্ঘটনা ঘটতে দেখা যায়। দুর্গন্ধ ছড়াচ্ছে পঁচা ও ময়লা পানির। 

একজন নিয়মিত পথচারী হাবিব উল্লাহ জানান, আমি প্রতিদিন এই রাস্তা দিয়ে যাতায়াত করি। রাস্তায় যানজটের কারণে বেশি সমস্যায় পড়ি এবং পাশে ড্রেনেজ ব্যবস্থা দুর্গন্ধ হওয়ার কারণে অস্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি হয়েছে। আর সকালে তো জ্যাম লেগে যায়।

সাতক্ষীরা অধিকাংশ সড়ক নির্মাণ হলেও এই সড়কটি নির্মাণের কোন প্রক্রিয়া দেখা যায়নি। কিন্তু সড়কটি শহরের ব্যস্ততম সড়ক গুলোর একটি। সাতক্ষীরা পৌরসভার ২ নং ওয়ার্ডের আওতাভুক্ত সড়কটি কবে সংস্কার হবে তার নিশ্চয়তা কেউ দিতে পারেনি। অবহেলার কারণে সড়কটি সংস্কার হচ্ছে না এমন দাবী করেছেন এলাকার বাসিন্দারা। সাতক্ষীরা পৌরসভার ২ নং ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ মাহমুদ পাপা জানান, সড়কটি অতি দ্রুত সংস্কার করা হবে। আর ড্রেনের ঢাকনার বিষয়টি আগামীকাল দেখে পদক্ষেপ নেব।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!