
“বঙ্গবন্ধুর দর্শন, সমবায় উন্নয়ন” স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরা তালায় ৪৯তম জাতীয় সমবায় দিবস-২০ পালিত হয়েছে।
উপজেলা প্রশাসন, সমবায় বিভাগ ও সমবায়ীদের আয়োজনে দিবসটি উপলক্ষ্য শনিবার (৭নভেম্বর) সকালে তালা উপশহরে র্যালী বের হয়।
পরে উপজেলা পরিষদে হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, তালা উপজেলা নির্বাহী অফিসার মো. ইকবাল হোসেন।
প্রধান অতিথির বক্তব্য রাখেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শিদা পারভীন পাঁপড়ী। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার মো. রফিকুল ইসলাম। সমবায় অফিসের কর্মকর্তা অজয় কুমার ঘোষ’র পরিচালনায় সভায় এসময় বক্তব্য রাখেন তালা মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুর রহমান, তালা প্রেসক্লাবের সভাপতি প্রনাব ঘোষ বাবলু, বিআরডিবির সভাপতি হামিদ সরদার, আইডিয়াল সঞ্চয় ও ঋনদান সমবায় সমিতি লিঃ সভাপতি ইদ্রজীৎ দাশ বাপী, আবুল কালাম আজাদ প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: শেখ আমিনুর হোসেন
দেশ টাইমস
www.deshtimes24.news.com
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.