
প্রশাসনের হস্তক্ষেপে সাতক্ষীরা জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং- খুলনা-১৫৭৩) এর সাধারণ সভা স্থগিত করা হয়েছে।
পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী শুক্রবার বিকাল ৩টায় সাতক্ষীরা জজকোর্টের সামনে খান কমিউনিটি সেন্টারে সংগঠনের সাধারণ সভার দিন ধার্য ছিল। সে মোতাবেক নির্ধারিত স্থানে সকাল থেকে প্রস্ততিও সম্পন্ন করা হয়েছিল। কিন্তু সাধারণ সভার পক্ষ এবং বিপক্ষে মাইকিং হওয়ায় সকাল ১০টায় প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা নিশ্চিত করতে সাধারণ সভা না করার অনুরোধ জানায় বলে জানান সংগঠনের সভাপতি আব্দুল বারী সরদার ও সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক শিকদার। ফলে কর্মকর্তাদের সম্মতিক্রমে সাধারণ সভা স্থগিত করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: শেখ আমিনুর হোসেন
দেশ টাইমস
www.deshtimes24.news.com
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.