
আসন্ন ইউনিয়ন পরিষদ নিবার্চনকে সামনে রেখে সাতক্ষীরা তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়ন পরিষদ নিবার্চনের ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক ইউপি চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী আব্দুল আজিজের নিবার্চনীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে ইসলামকাটি ইউনিয়নের ৩নং ওয়ার্ডের এলাকাবাসির আয়োজনে ইসলামকাটি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সরদার নুরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান প্রার্থী আব্দুল আজিজ, ইউপি মেম্বর সরদার রবিউল ইসলাম, আছাদুল মৃধা, মনিরুজ্জামান মনি, প্রভাষক আনিসুজ্জামান,খাসিয়াত মোড়ল, মাও আব্দুল ওয়াদুল, আব্দুল মান্নান, দেবাশিষ হরি দিন্য, আব্দুল হামিদ মোল্লা, খান আজিজুর রহমান, আইয়ুব আলী প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন শেখ আব্দুল আলিম।
সম্পাদক ও প্রকাশক: শেখ আমিনুর হোসেন
দেশ টাইমস
www.deshtimes24.news.com
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.