বুধবার, ১০ জুন ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রাইমারী স্কুলে শিক্ষক আছেন ৮ জন তবুও ক্লাস নেয় পিয়ন! উপকূলে জলবায়ু অভিযোজনে কারিতাসের বার্ষিক সমাবেশ বিভাগীয় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ সাতক্ষীরার দুই দল ফাইনালে সাংবাদিক এম জিললুর রহমানের খালার মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের গভীর শোক জ্ঞাপন দেবহাটা ভূমিসেবা মেলা উপলক্ষে র‌্যালি আলোচনা সভা দেবহাটায় নবাগত জেলা প্রশাসকের সাথে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধিজনের মতবিনিময় দেশব্যাপী নারী ও কন্যা নি র্যা ত নে র বি রু দ্ধে সাতক্ষীরায় বি ক্ষো ভ সমাবেশ ধ র্মী য় অ নু ভূ তি তে আ ঘা তে র অ ভি যো গে সাতক্ষীরায় শিক্ষক গ্রে প্তা র সুন্দরবনে জেলেকে গু লি করে হ ত্যা: ‘প্রকৃত দোষীদের শাস্তি হবেই’-নিহত পরিবারকে আশ্বস্ত করলেন বন প্রতিমন্ত্রী সাতক্ষীরায় ভিটাবাড়ি থেকে উ চ্ছে দ করতে নিরীহ ব্যক্তিকে মি থ্যা মা ম লা য় জড়িয়ে হ য় রা নি র প্র তি বা দে সংবাদ সম্মেলন

সাতক্ষীরা জেলা ফুটবল এসোসিয়েশনের নির্বাচনে নাসের-কবির-শাহজাহান পরিষদের প্যানেল পরিচিতি সভা

✍️মাহফিজুল ইসলাম আক্কাজ📝নিজস্ব প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ মে, ২০২৪
  • ১৪৫ বার পড়া হয়েছে

আগামী ৬ জুন আসন্ন সাতক্ষীরা জেলা ফুটবল এসোসিয়েশনের ০৪ (চার) বছর মেয়াদী নির্বাচন ২০২৪-২০২৮ নাসের-কবির-শাহজাহান পরিষদের প্যানেল পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (২৫ মে ‘২৪) দুপুরে সাতক্ষীরা জেলা ও উপজেলা ফুটবল ক্রীড়া পরিবারের আয়োজনে শহরের মাওয়া চাইনিজ রেস্টুরেন্টে পিকে ইউনিয়ন ক্লাবের সভাপতি আব্দুল মোমেন খান চৌধুরী সান্টুর সভাপতিত্বে প্যানেল পরিচিতি সভায় পুরা প্যানেল বিজয়ী করার লক্ষ্যে গঠনমূলক বক্তব্য রাখেন গুড়পুকুর আদর্শ সংঘের সভাপতি অ্যাডভোকেট মো. মোসলেম আলী, সুলতানপুর ক্লাবের সভাপতি শেখ নাসেরুল হক, সাধারণ সম্পাদক কাজী কবিরুল হাসান বাদশা, অনির্বাণ সংঘের সভাপতি মমিন উল্লাহ মোহন, উদিতি সংঘের সভাপতি আবু বকর মাস্টার, গণমুখী সংঘের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান মুক্তি, রেফারি এ্যাসোসিয়েশনের সহ-সভাপতি মো. রফিক উল ইসলাম খান, ভালুকা চাঁদপুর সবুজ সংঘের সাধারণ সম্পাদক মো. শাহজাহান আলী, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক শেখ মুশফিকুর রহমান মিল্টন, ইকবাল কবির খান বাপ্পি, শেখ মাসুদ আলী প্রমুখ।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের গঠনতন্ত্র মোতাবেক সাতক্ষীরা জেলা ফুটবল এসোসিয়েশনের ০৪ (চার) বছর মেয়াদী ২০২৪-২০২৮ কার্যনির্বাহী পরিষদ গঠনকল্পে নির্বাচনে সভাপতি ০১ (এক) জন, সহ-সভাপতি ০২ (দুই) জন, কোষাধ্যক্ষ ০১ (এক) ও কার্যনির্বাহী সদস্য ০৯ (নয়) জনসহ মোট ১৩ (তের) জন সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠনকল্পে নির্বাচনের লক্ষ্যে নাসের-কবির-শাহজাহান পরিষদের প্যানেলে সভাপতি পদে লড়ছেন- শেখ নাসেরুল হক, সহ-সভাপতি পদে- ইঞ্জিনিয়ার কবীর উদ্দীন আহমেদ ও শাহজাহান আলী, কোষাধ্যক্ষ পদে- শেখ মাসুদ আলী, নির্বাহী সদস্য পদে- ইকবাল কবির খান (বাপ্পি), মমিন উল্লাহ মোহন, ফারহা দীবা খান সাথী, আবুল কাশেম (বাবুর আলী), স.ম সেলিম রেজা (সেলিম), শেখ জাবের হোসেন, শেখ রফিকুর রহমান (লাল্টু), মো. রফিক-উল ইসলাম খান, শেখ মোশফিকুর রহমান মিল্টন, কাজী বেলাল হোসেন।

সাতক্ষীরা জেলা ফুটবল এসোসিয়েশনের ০৪ (চার) বছর মেয়াদী নির্বাচন ২০২৪-২০২৮ নাসের-কবির-শাহজাহান পরিষদের প্যানেল পরিচিতি সভায় উপস্থিত সকলে পুরা প্যানেল বিজয়ী করার লক্ষ্যে পূণসমর্থন ও আস্থা জ্ঞাপন করেন। এসময় সাতক্ষীরা জেলা ফুটবল এসোসিয়েশনের অন্তভূক্ত ক্লাব প্রতিনিধি, ভোটার ও বিভিন্ন ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!