
উপকূলীয় এলাকায় টেকসই কৃষি ব্যবস্থাপনা ও কৃষি প্রযুক্তি সম্প্রসারণের লক্ষ্যে দিন ব্যাপী লিডার্সের আয়োজনে ও ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড এর সহযোগিতায় বার্ষিক উদ্ভাবনী কৃষি মেলা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৫ এপ্রিল'২৪) সকাল ১১ টায় সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নকিপুর বাজার সংলগ্ন গরুরহাটখোলা মাঠে এই মেলার শুভ উদ্বোধন করা হয়।
উক্ত উদ্ভাবনী কৃষি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উদ্ভাবনী কৃষি মেলার উদ্বোধন করেন সাতক্ষীরা- ৪ আসনের সংসদ সদস্য এস.এম. আতাউলহক দোলন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত শিক্ষক, শ্যামনগর উপজেলা জলবায়ু অধিপরামর্শ ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাষ্টার নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মোঃ নাজমুল হুদা, জলবায়ু অধিপরামর্শ ফোরামের সম্পাদক, শিক্ষক ও সাংবাদিক রনজিৎ কুমার বর্মণ, জলবায়ু অধিপরামর্শ ফোরামের অধিপরামর্শ সম্পাদক ও আতরজান মহিলা মহাবিদ্যালয়ের ইংরেজী বিভাগের সহকারী অধ্যাপক মানবেন্দ্র দেবনাথ।
কৃষি মেলায় আরও উপস্থিত ছিলেন লিডার্সের প্রকল্প সমন্বয়কারী কৌশিক রায়, অ্যাডভোকেসি অফিসার তমালিকা মল্লিক, প্রশাসনিক কর্মকর্তা জয়দেব জোদ্দার, নলেজ এবং রিসার্চ ম্যানেজার ফারজানা ইসলাম, মনিটরিং অফিসার মোঃ বেল্লাল হোসেন, প্রবীণ উন্নয়নকর্মী রণজিত মণ্ডলসহ লিডার্সের অন্যান্য সকল কর্মকর্তা বৃন্দ।
এই মেলায় স্থানীয় সম্পদের সর্বোচ্চ ব্যবহার করে বিভিন্ন কৃষি প্রযুক্তির প্রদর্শণী করা হয়। প্রদর্শণী গুলোর মধ্যে উল্লেখ যোগ্য ছিল বজর্য ব্যবস্থাপনা, পানি ব্যবস্থাপনা, জৈব সার ও জৈব বালাইনাশক, ফোঁটায় ফোঁটায় সেচ, মডেলবাড়ি, বীজ সংরক্ষণ পদ্ধতি, মিনি পুকুর খনন, সমন্বিত চাষ ব্যবস্থাপনা, বিনা চাষে সবজি, কর্কশীট, ঝুড়ি এবং বালতিতে সবজি চাষ, মালচিং করে বিভিন্ন সবজি চাষ, কিচেন গার্ডেন, স্বল্প পানিতে সেচ, ইঁদুর দমন পদ্ধতি ইত্যাদি। কৃষি মেলা উদ্বোধন শেষে অতিথিগণ এসব মেলা পরিদর্শন করেন এবং মন্তব্য ব্যক্ত করেন।
প্রধান অতিথি বলেন, “জলবায়ু পরিবর্তনের কারনে কৃষিতে সংকট বেড়েছে। এই সংকট কাটিয়ে উঠতে উদ্ভাবনী কৃষি চর্চা একান্ত প্রয়োজন। কৃষকদের এই ধরনের চর্চা আরও বাড়াতে হবে এবং বাস্তব জীবনে কাজে লাগাতে হবে।”
অনুষ্ঠানের ২য় পর্যায়ে বিকাল ৫:০০ টায় এই উদ্ভাবনী কৃষি মেলার সমাপনী অনুষ্ঠানে স্টল প্রদর্শন কারীদের পুরষ্কার বিতরন ও ক্রেস্ট দেওয়া হয়েছে এবং সেরা কৃষক কৃষাণী নির্বাচন করে পুরষ্কার ও ক্রেস্ট দেওয়া হয়েছে। উক্ত সমাপনী অনুষ্ঠানে অতিথিবৃন্দ কৃষাণীদের বিভিন্ন খেলা উপভোগ করেন ও স্টল পরিদর্শন করেন।
সমাপনী বক্তব্যে অনুষ্ঠানের সভাপতি বলেন,“মাননীয় প্রধানমন্ত্রী কৃষিকে প্রাধান্য দিয়েছেন। সেই কৃষিকে প্রাধান্য দিয়ে তিনি কৃষকদের আহবান করে ছিলেন যে দেশের এক ইঞ্চিজমি যেন অনাবাদীনা থাকে। এরই ধারাবাহিকতায় লিডার্স এর সহযোগিতায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলে উদ্ভাবনী কৃষি চর্চা বাড়াতে এই কৃষি মেলার আয়োজন করেছে। দর্শনার্থীদের এই প্রদর্শণী দেখে বাড়িতে গিয়ে চর্চা করবে বলে আমার বিশ্বাস।
সম্পাদক ও প্রকাশক: শেখ আমিনুর হোসেন
দেশ টাইমস
www.deshtimes24.news.com
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.