প্রিন্ট এর তারিখঃ মে ৩, ২০২৬, ৪:০৭ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৩, ২০২৪, ৯:১৭ পি.এম
শ্যামনগরের কৈখালী পোলের খাল খনন কর্মসূচির উদ্বোধন

অপরিকল্পিত চিংড়ি চাষ, খালের অবাধ প্রবাহ নিশ্চিত করণে এবং কৃষি কাজে মিষ্টি পানি সরবরাহের লক্ষে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নে পোলের খাল খননের শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ মঙ্গলবার (২৩ এপ্রিল'২৪) সকাল ১১ টায় কৈখালী ইউনিয়নের জয়াখালী পোলের খাল খনন উদ্বোধন করেন চেয়ারম্যান শেখ আব্দুর রহিম।
খাল খনন কর্মসূচীর আওতায় বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব মোঃ সাকাত আলী গাজীর সভাপতিত্বে এবং সুন্দরবন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শেখ আফজাল হোসেনের পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ইউ,পি সদস্য মোঃ রাবেয়া কাদের, ইউ,পি সদস্য মোঃ সমশের আলী, জি,এম, রাশিদুল ইসলাম।
বেলা, এ্যাকশন এইড, সুন্দরবন ফাউন্ডেশন, লিডার্স, কোস্টাল ডিজাস্টার হিউম্যানট্রিরিয়ান নেটওয়ার্ক (সিডিএইচএন) এর সার্বিক সহযোগিতায় খাল খনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মিশন মহিলা উন্নয়ন সংস্থার মোঃ আব্দুল্লাহ, এ্যাকশন এইডের মোঃ মোমিনুর রহমান, সীমান্ত প্রেসক্লাবের সভাপতি মোঃ নূরুন্নবী ইসলাম ইমন, উপদেষ্টা মোঃ আকতার হোসেন, প্রচার সম্পাদক মোঃ সাইফুল ইসলাম প্রমুখ।
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.