শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিগঞ্জে তরুণ দলের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও আমের চারা বিতরণ সাতক্ষীরার আয়েনউদ্দিন মহিলা আলিম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ কালিগঞ্জে ৫৫টি মন্ডপে তৈরী হচ্ছে দূর্গাপ্রতিমা বিশেষ আকার্ষণ আমিয়ান মন্ডপে শ্যামনগরে স্থানীয় মানুষের অধিকার এবং এ্যাডভোকেসি বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণের সমাপ্তি স্বদেশ এর আয়োজনে আন্ত: স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত বর্ণাঢ্য আয়োজনে নবীন শিক্ষার্থীদের বরণ করে নিলো গোবিপ্রবি প্রশাসন সাতক্ষীরার সুনীল চোখের আলো ফেরাতে চান, সামর্থ্য নেই চিকিৎসার সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া খু ন, গ্রে প্তা র কৃত নাহিদ ও শিপন ৫ দিনের রি মা ণ্ডে ডুমুরিয়া উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক নিলয়কে সংবর্ধনা সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে শাঁখরা বেইলি ব্রিজ সংস্কার কাজের উদ্বোধন

গোপালগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে -২০২০ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ জেলা প্রতিবেদক:
  • প্রকাশের সময় : শনিবার, ৩১ অক্টোবর, ২০২০
  • ৫৪২ বার পড়া হয়েছে

“মুজিববর্ষের মূলমন্ত্র – কমিউনিটি পুলিশিং সর্বত্র” এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় গোপালগঞ্জেও কমিউনিটি পুলিশিং ডে -২০২০ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১০ টায় পুলিশ লাইন্সের ডিল সেটে জেলা পুলিশ ও কমিউনিটি পুলিশিং কমিটির আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার মুহাম্মদ সাইদুর রহমান খান পিপিএম (বার) এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোপালগঞ্জ জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক শাহিদা সুলতানা।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ ছানোয়ার হোসেন পিপিএম (বার) এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আ. লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ লুৎফার রহমান বাচ্চু, পৌর মেয়র কাজী লিয়াকত আলী, জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি খোন্দকার এহিয়া খালেদ।

এ সময় স্বাস্থ্যবিধি মেনে মুকসুদপুর উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি ও পৌর মেয়র এড. আলহাজ্ব আতিকুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) নাহিদ আদনান তাইয়ান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মোঃ আব্দুল্লাহ আল মাসুদ, কাশিয়ানী উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি শেখ আব্দুল ওয়াদুদ, গোপালগঞ্জ কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য সচিব জাহেদ মাহমুদ বাপ্পি, থানা কমিউনিটি পুলিশিং কমিটির আহবায়ক আলী নাঈম খান জিমি, গোপালগঞ্জ পৌর কাউন্সিলর সাইয়েদা আক্তার, জেলার বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গণ, বীর মুক্তিযোদ্ধাগণ, জেলায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মী, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সদস্যগণ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে কমিউনিটি পুলিশিং কার্যক্রমের ওপর অবদান রাখায় বেশ কয়েক জনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!