
“মুজিব বর্ষের মূলমন্ত্র, কমিউনিটি পুলিশিং সর্বত্র” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় কমিউিনিটি পুলিশিং ডে-২০২০ উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা পুলিশ ও কমিউনিটি পুলিশিং ফোরাম সাতক্ষীরার আয়োজনে শনিবার সকাল ১০ টায় এ উপলক্ষে জেলা পুলিশ লাইন্স থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে আবারও পুলিশ লাইন গিয়ে এক আলোচনা সভায় মিলিত হয়।

সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমানর সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন, পুলিশের খুলনা রেঞ্জ ডিআইজি ড. খ. মহিদ উদ্দিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, জেলা কমিউিনিটি পুলিশিং ফোরামের সভাপতি আলহাজ্ব ডাঃ আবুল কালাম বাবলা, সদস্য সচিব ডাঃ মনোয়ার হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রট তানজিল্লুর রহমান প্রমুখ।
প্রধান অতিথি খুলনা রেঞ্জ ডিআইজি এ সময় দূর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে পুলিশ সদস্যসহ সমাজের সকল শ্রেনী-পেশার মানুষকে একযোগে কাজ করার আহবান জানান।
সম্পাদক ও প্রকাশক: শেখ আমিনুর হোসেন
দেশ টাইমস
www.deshtimes24.news.com
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.