
ফ্রান্সে মহানবী হজরত মুহম্মদ (সাঃ) কে অবমাননা করে ব্যঙ্গাতকে কার্টুন প্রদর্শনের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সাতক্ষীরার সর্বস্তরের যুবসমাজের ব্যানারে শুক্রবার জুম্মার নামাজ শেষে শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কে মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে। মানববন্ধন শেষে সেখান থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে আবারো শহীদ আব্দুর রাজ্জাক পার্কে গিয়ে প্রতিবাদে সমাবেশ মিলিত হয়। উক্ত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে এ সময় হাজার হাজার মুসল্লি অংশ গ্রহন করেন।

প্রতিবাদ সমাবেশে বক্তব্যে রাখেন, মুনজিতপুর একাডেমী মসজিদের ইমাম মুফতি দিদারুল ইসলাম ফরিদি, পলাশপোল বায়তুল মামুর জামে মসজিদের ইমাম মাও. শাহাদাত হোসেন, কামালনগর মসজিদের ইমাম মুফতি ইয়াছিন আলম, আয়োজক কমিটির আহবায়ক শেখ আব্দুল লতিফ, সদস্য আশফাক হোসেন রোমেল, জাহিদ হাসান রুপম প্রমুখ।

বক্তারা এ সময় ফ্রান্সের সকল পণ্য বয়কটসহ তাদের সাথে কুটনৈতিক সম্পর্ক ছিন্ন করার আহবান জানিয়ে বলেন, বাংলাদেশসহ পৃথিবীর সমগ্র দেশ থেকে ফ্রান্সের পণ্য বয়কট ও সম্পর্ক ছিন্ন করে ফ্রান্সকে উচিত শিক্ষা দিতে হবে। সকল ইমানদার মুসলমানদরকে কাঁধে কাঁধ মিলিয়ে ইসলামী হুকুম প্রতিষ্ঠার জন্য এ সময় আহ্বান জানানো হয়।
সম্পাদক ও প্রকাশক: শেখ আমিনুর হোসেন
দেশ টাইমস
www.deshtimes24.news.com
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.