মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ার সদর ইউনিয়নে ইউপি চেয়ারম্যান প্রার্থী মসিউর রহমানের গণসংযোগ সুলতানপুর বড়বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে অসম্পূর্ণ ভোটার তালিকা সংশোধন করে নির্বাচনের দাবি সাতক্ষীরা জেলা বেকারি মালিক সমিতির আলোচনা সভা ও কমিটি গঠন: মনি সভাপতি, সাধারন সম্পাদক রবিউল কলারোয়ায় ২৮০টি মৌ-বাক্স পুকুরে ফে লে নি ধ ন, ২০ লক্ষাধিক টাকার ক্ষ তি র মুখে মৌচাষি ঢাবি সাংস্কৃতিক সংসদের শাস্ত্রীয় ভরতনাট্যম কর্মশালা সম্পন্ন: সাতক্ষীরার শায়নীকে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের অভিনন্দন সাতক্ষীরায় বাংলাদেশ মহিলা কল্যাণ পরিষদ অনুমোদিত ২০২৫-২৬ অর্থবছরের অনুদানের চেক বিতরণ বাল্যবিয়ে প্রতিরোধে নিজের ঘর থেকেই সচেতনতা গড়ে তুলতে হবে: সাতক্ষীরা জেলা প্রশাসক কাউসার আজিজ সাতক্ষীরার আবাদেরহাটে অসহায় বৃদ্ধা রউফুন্নেছার জমি দ খ ল, ভাং চু র ও লু ট পা টে র প্র তি বা দে বি ক্ষো ভ মিছিল ও মানববন্ধন ডুমুরিয়ার বানিয়াখালী মাধ্যমিক বিদ্যালয়ে সিরাতুন্নবী (সাঃ) উদযাপন ও এডহক কমিটির সংবর্ধনা অনুষ্ঠান  সাতক্ষীরায় পুকুরের পানিতে খুঁজতে যেয়ে দুই শিশুর মৃ ত্যু

বঙ্গবন্ধুর হত্যার বিরুদ্ধে প্রতিবাদকারী বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকদের বর্তমান অবস্থানের খোঁজে শেখ শিরু

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ জেলা প্রতিবেদক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২০
  • ৫৩৩ বার পড়া হয়েছে

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ১৯৭৫ সালের ১৫ই আগস্ট সামরিক অভ্যুত্থানের মাধ্যমে স্ব-পরিবারে হত্যার পর, হত্যার বিরুদ্ধে যারা প্রতিবাদ করেছিলেন তারমধ্যে অন্যতম বীর মুক্তিযোদ্ধা চট্টলার সিংহ পুরুষ মৌলভী সৈয়দ আহমাদ চৌধুরীর চট্টগ্রামের বাঁশখালী শেখের খিল কবর জিয়ারত ও বাড়ির খোঁজখবর নিলেন বঙ্গবন্ধু’র আদর্শের আরেক সৈনিক শেখ মোঃ মোত্তাহিদুর রহমান শিরু।

তিনি গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি/সাধারণ সম্পাদক কারানির্যাতিত নেতা। বৃহস্পতিবার বিকালে চট্টগ্রামের আর এক বীর পুরুষ বীর মুক্তিযোদ্ধা আক্তারুজ্জামান চৌধুরী বাবু-এর আনোয়ারা উপজেলার হাইধর গ্রামে তাঁর পারিবারিক কবরস্থানে গিয়ে পবিত্র ফাতেহা ও দুরুদ পাঠ শেষে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করে করেন।

এ সময় দৈনিক “বাংলার বাণী” পত্রিকার সাবেক বান্দরবান জেলা প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা এম.এ.হাকিম চৌধুরী, মুক্তিযোদ্ধার সন্তান মোঃ নাজিম উদ্দিন উপস্থিত ছিলেন।

এছাড়া গত ২৭ অক্টোবর চট্টগ্রামের বীরপুরুষ মুক্তিযুদ্ধের অন্যতম নেতা সাবেক রাষ্ট্রদূত আতাউর রহমান খান কায়সার এর চট্টগ্রাম শহরের চন্দনপুরায় কবর জিয়ারত করে ছোট ভাই তারেক খানের সাথে বাসায় গিয়ে তাদের পরিবারের খোঁজখবর নেন তিনি। এ সময় তার সাথে বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক এম.এ. হাকিম চৌধুরী, মুক্তিযোদ্ধার সন্তান মোঃ নাজিম উদ্দিন উপস্থিত ছিলেন। পরে বিকালে চট্টগ্রাম চশমা হিলে চট্টলবীর বীর মুক্তিযোদ্ধা মরহুম এবি.এম. মহিউদ্দিন চৌধুরীর কবর জিয়ারত করেন তারা।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!