রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
খালেদা জিয়ার জন্মদিনে মৌতলা ইউনিয়ন বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় স্থানীয় উদ্যোগ জোরদারের আহ্বান সাতক্ষীরায় ছাত্রদলের উদ্যোগে দেশনেত্রী মরহুমা খালেদা জিয়ার জন্মবার্ষিকী পালিত ডুমুরিয়ার আটলিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার জন্ম বার্ষিকী পালন শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচন ৫ সেপ্টেম্বর, প্রতিদ্বন্দ্বিতায় ১৯ প্রার্থী চলে গেলেন সাতক্ষীরার সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোশারাফ হোসেন মশু, দাফন সম্পন্ন কালিগঞ্জে অ স্ত্রে র মুখে জি ম্মি করে কাঠঘর ও শৌচাগারসহ খুপড়ি ঘর বানিয়ে ২৫ শতক জমি দ খ ল সাতক্ষীরার আলিপুর চেকপোস্টে খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত কালিগঞ্জে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে কৃষকদলের মিলাদ ও দোয়া মাহফিল সাতক্ষীরায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের চার নেতা গ্রে ফ তা র 

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা ৫ দিন বন্ধের পর পূনরায় চালু হয়েছে ভোমরা স্থল বন্দরের কার্যক্রম

আসাদুজ্জামান::
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ অক্টোবর, ২০২০
  • ৩১৭ বার পড়া হয়েছে

সনাতন ধম্র্বাবলম্বীদের বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা ৫ দিন বন্ধ থাকার পর আজ বুধবার থেকে আবারও শুরু হয়েছে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের আমদানী-রপ্তানী কার্যক্রম।

এর ফলে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে বন্দর ব্যবহারকারীদের মাঝে। এদিকে, পণ্য বাহী ভারতীয় ট্রাক ভোমরা স্থল বন্দরে প্রবেশ করতে শুরু করেছে। অন্যদিকে, বাংলাদেশী ট্রাকও ভারতের ঘৌজাডাঙ্গা স্থল বন্দরে ঢুকা শুরু হয়েছে।

ভোমরা সিএন্ডএফ এজেন্টস এসোসিয়শনের সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম জানান, শারদীয় দূর্গাৎসব উপলক্ষে গত ২৩ থেকে ২৭ অক্টোবর পর্যন্ত টানা ৫ দিন বন্ধ থাকার পর আজ বুধবার সকাল থেকে আবারও শুরু হয়েছে ভোমরা বন্দরের আমদানী-রপ্তানী কার্যক্রম। এর ফলে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে বন্দর ব্যবহারকারীদের মাঝে।

ভোমরা স্থল বন্দর শুল্ক স্টেশনের সহকারী কমিশনার আমির মাহমুদ বিষয়টি নিশ্চিত করে জানান, টানা ৫ দিন বন্ধ থাকার পর আজ থেকে আবারও যথারীতি শুরু হয়েছে বন্দরের আমদানী-রপ্তানী কার্যক্রম।

তিনি আরো জানান, গত ৫ দিন আমদানী-রপ্তানী কার্যক্রম বন্ধ থাকলেও ভারতে আটক থাকা পাসপোর্ট যাত্রীদের জন্য অফিসিয়াল কার্যক্রম যথারীতি খোলা ছিল।

উল্লেখ্য: এর আগে ভারতের ঘোজাডাঙ্গা সিএন্ডএফ এজেন্ট কার্গো ওয়েলফেয়ার এ্যসোসিয়শনের সম্পাদক জয়দেব সরকার স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে ভোমরা স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়শনকে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে টানা ৫ দিন বন্দরের আমদানি-রপ্তানী কার্যক্রম বন্ধ রাখার বিষয়টি নিশ্চিত করা হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!