
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার সাতপুর ক্রীড়া পরিষদের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ৪ দলীয় লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন।
বুধবার (২৮ অক্টোবর ২০২০) বিকাল ৪ টায় উপজেলার সাতপুর ফুটবল মাঠে হাজার হাজার দর্শনার্থীর উপস্থিতিতে সখিপুর মাহবুর রহমান ফুটবল একাদশ ও উত্তর শ্রীপুর ফুটবল একাদশ এর মধ্যে উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়। খেলায় সখিপুর মাহবুবুর রহমান ফুটবল একাদশ ৩ গোল করে বিজয়ী হয়। প্রতিদ্বন্দী উত্তর শ্রীপুর ফুটবল একাদশ একটি গোল করে পরাজিত হয়। খেলা পরিচালনা করেন আন্তর্জাতিক ফিফা রেফারি শেখ ইকবাল আলম বাবলু, সহকারী রেফারী ছিলেন সাজেদুর রহমান শাহীন, আব্দুস সামাদ ও সুকুমার দাস বাচ্চু। খেলাটি উদ্বোধন করেন প্রধান অতিথি সাতক্ষীরা ৩ আসনের সংসদ সদস্য (সাবেক স্বাস্থ্যমন্ত্রী) ডাঃ আফম রুহুল হক।
বিশেষ অতিথি ছিলেন কালিগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হুসেন, উপজেলা আ'লীগের সভাপতি মাস্টার নরিন আলী মুন্সী, উপজেলা আ'লীগের সাধারণ সম্পাদক ও তারালী ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম নাঈম প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: শেখ আমিনুর হোসেন
দেশ টাইমস
www.deshtimes24.news.com
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.