সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় ১১ দলের বিশাল মিছিল ও সমাবেশ কালিগঞ্জের মৌতলা ইউপি চেয়ারম্যানের বাড়ি থেকে ১২০০ লিটার ডিজেল জ ব্দ, ১০ হাজার টাকা জ রি মা না  সাতক্ষীরায় ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের সমাপনীতে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ সাতক্ষীরায় প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন গোপালগঞ্জে ই য়া বা ও বিপুল পরিমাণ টা কাসহ এক মা দ ক ব্য ব সা য়ী গ্রে প্তা র  তালায় টিস্যু কালচার কলায় ভাগ্যবদল কৃষক খায়রুল আলমের কুলিয়া ইউনিয়ন পরিষদের জমি দখল: সচিবের দেওয়া অভিযোগপত্র ‘নিখোঁজ, দায় সারছে প্রশাসন তালায় পাষন্ড স্বামীর বি রু দ্ধে স্ত্রী হ ত্যা র অ ভি যো গ! সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির সভায় জেলার উন্নয়নে ২১ দফা দাবি কালিগঞ্জে কাটা তাল গাছের মাথার আ ঘা তে কৃষকের মৃ ত্যু

কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আইন শৃংখলা ও চোরাচালান কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

হাফিজুর রহমান শিমুল, কালিগঞ্জ প্রতিবেদক:
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ অক্টোবর, ২০২০
  • ৩৫১ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আইন শৃঙ্খলা কমিটি ও উপজেলা চোরাচালান প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর ২০২০) সকাল ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা’র কার্যালয়ে মাসিক সভায় সভাপতিত্ব করেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোজাম্মেল হক রাসেল। সভায় বক্তব্য রাখেন থানার চৌকস অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হুসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ নাজমুল আহসান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও তারালী ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ, সাংবাদিক সমিতি কালিগঞ্জ শাখার সভাপতি শেখ আনোয়ার হোসেন, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু, নলতা ইউনিয়ন পরিষদের জনপ্রিয় চেয়ারম্যান আজিজুর রহমান পাড়, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অন্না রানী চক্রবর্তী, উপজেলা সিনিঃ মৎস্য কর্মকর্তা শফিকুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুস সেলিম প্রমূখ। সভায় কালিগঞ্জ উপজেলাযর সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে কালিগঞ্জ থানা এলাকা মাদক মুক্ত, ইভটিজিং প্রতিরোধ, সন্ত্রাস ও জঙ্গী দমনসহ গুরুত্বপুর্ণ আলোচনা এবং সিদ্ধান্ত গৃহীত হয়। থানা অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হোসেনের নেতৃত্বে ইতিপূর্বে ফেনসিডিল, ইয়াবা ট্যাবলেট, গাঁজাসহ এলাকার চিহৃিত আসামিদের আটক করে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তবে চোরাচালান ও মাদক নির্মূলে সীমান্ত এলাকায় বিজেবি কর্মকর্তা ও সদস্যদের দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। এছাড়াও কালিগঞ্জ উপজেলায় হাসপাতাল, মাতৃসদন কেন্দ্র, কমিউনিটি ক্লিনিকসহ সেবাদানকারী প্রতিষ্ঠান ব্যবস্থাপনা বিষয়ে কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি উপজেলার নলতা সদরে একটি ভুয়া ব্যাংক সিলগালা করায় ভ্রাম্যমান আদালতকে প্রশংসা করা হয়। কালিগঞ্জ উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা সহ মাদক নির্মূলে সকলের আন্তরিক উদ্যোগ গ্রহণ করার আহ্বান জানানো হয়। সভায় আইন-শৃঙ্খলা প্রতিরোধ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। পরে উপজেলা ব্যাংক কৃষিঋণ কমিটির সভা ও এনজিও সমন্বয় কমিটির মাসিক সভা এবং পরে উপজেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!