বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রাইমারী স্কুলে শিক্ষক আছেন ৮ জন তবুও ক্লাস নেয় পিয়ন! উপকূলে জলবায়ু অভিযোজনে কারিতাসের বার্ষিক সমাবেশ বিভাগীয় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ সাতক্ষীরার দুই দল ফাইনালে সাংবাদিক এম জিললুর রহমানের খালার মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের গভীর শোক জ্ঞাপন দেবহাটা ভূমিসেবা মেলা উপলক্ষে র‌্যালি আলোচনা সভা দেবহাটায় নবাগত জেলা প্রশাসকের সাথে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধিজনের মতবিনিময় দেশব্যাপী নারী ও কন্যা নি র্যা ত নে র বি রু দ্ধে সাতক্ষীরায় বি ক্ষো ভ সমাবেশ ধ র্মী য় অ নু ভূ তি তে আ ঘা তে র অ ভি যো গে সাতক্ষীরায় শিক্ষক গ্রে প্তা র সুন্দরবনে জেলেকে গু লি করে হ ত্যা: ‘প্রকৃত দোষীদের শাস্তি হবেই’-নিহত পরিবারকে আশ্বস্ত করলেন বন প্রতিমন্ত্রী সাতক্ষীরায় ভিটাবাড়ি থেকে উ চ্ছে দ করতে নিরীহ ব্যক্তিকে মি থ্যা মা ম লা য় জড়িয়ে হ য় রা নি র প্র তি বা দে সংবাদ সম্মেলন

খুলনা মেট্রোপলিটন পুলিশ এবং খুলনা রেঞ্জ পুলিশের যৌথ উদ্যোগে ‘পুলিশ মেমোরিয়াল ডে-২৪’ উদযাপন

✍️হেলাল উদ্দিন☑️
  • প্রকাশের সময় : শনিবার, ৯ মার্চ, ২০২৪
  • ২০৪ বার পড়া হয়েছে

“কর্তব্যের তরে, করে গেল যাঁরা, আত্মবলিদান-প্রতিক্ষণে স্মরি, রাখিব ধরি, তোমাদের সম্মান।” এই স্লোগানকে ধারণ করে আজ শনিবার (৯ মার্চ’২৪) খুলনা মেট্রোপলিটন পুলিশ এবং খুলনা রেঞ্জ সহ বাংলাদেশ পুলিশের সকল ইউনিটে “পুলিশ মেমোরিয়াল ডে-২০২৪” পালিত হয়েছে।

সকাল ০৯.৩০ ঘটিকায় খুলনা মেট্রোপলিটন পুলিশ এবং খুলনা রেঞ্জ পুলিশের যৌথ উদ্যোগে কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ সদস্যদের স্মরণে নগরীর বয়রা বাজার মোড় হতে এক বর্ণাঢ্য র‍্যালি শুরু হয়ে সড়ক প্রদক্ষিণ করে কেএমপি’র বয়রাস্থ পুলিশ লাইন্স মনুমেন্টে এসে শেষ হয়। অতঃপর র‍্যালি শেষে পুলিশ লাইন্সে স্থাপিত মনুমেন্টে পুষ্পার্ঘ্য অর্পণ এবং গার্ড অব অনার প্রদান করা হয়। পরবর্তীতে মনুমেন্ট প্রাঙ্গণে কর্তব্যরত অবস্থায় আত্মত্যাগকারী পুলিশ সদস্যদের জন্য দোয়া করে মোনাজাত করা হয় এবং ০১ মিনিট নিরবতা পালন করা হয়।

তৎপরে কেএমপি’র পুলিশ কমিশনার মোঃ মোজাম্মেল হক, বিপিএম (বার), পিপিএম-সেবা সভাপতিত্বে পুলিশ মেমোরিয়াল ডে ২০২৪ এর আলোচনা সভা শুরু হয়। উক্ত আলোচনা সভার শেষার্ধে কর্তব্যরত অবস্থায় আত্মত্যাগকারী খুলনা মেট্রোপলিটন পুলিশ এবং খুলনা রেঞ্জ পুলিশ সদস্যদের পরিবারেকে সম্মাননা স্মারক, সনদপত্র ও উপহার সামগ্রী প্রদান করা হয়।

উক্ত পুলিশ মেমোরিয়াল ডে’র র‍্যালী, পুষ্পার্ঘ্য অর্পণ, মোনাজাত, সম্মাননা স্মারক ও সনদপত্র প্রদানে ৩য় এপিবিএন, খুলনার কমান্ডিং অফিসার মো: মাসুদ করিম; খুলনা রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি (অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ফিন্যান্স) মোঃ নিজামুল হক মোল্যা; আরআরএফ, খুলনার অতিরিক্ত ডিআইজি (কমান্ড্যান্ট) নওরোজ হাসান তাদুকদার; অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) জয়দেব চৌধুরী, বিপিএম-সেবা; অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক এন্ড প্রটোকল) মোছাঃ তাসলিমা খাতুন; অতিরিক্ত ডিআইজি (অপারেশনস) খুলনা রেঞ্জ মোঃ হাসানুজ্জামান পিপিএম; ডেপুটি পুলিশ কমিশনার (সদর) অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত মোহাম্মদ আনোয়ার হোসেন; পুলিশ সুপার, নৌ পুলিশ, খুলনা অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত মোহাম্মদ শরিফুল রহমান; খুলনাস্থ পুলিশের বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ; খুলনা মহানগর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোঃ আলমগীর কবির; খুলনা জেলা মুক্তিযোদ্ধ সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সরদার মাহবুবার রহমান; খুলনা মহানগর কমিউনিটি পুলিশিং ফোরাম, খুলনার সভাপতি ডাঃ এ.কে.এম কামরুল ইসলাম এবং খুলনা প্রেস ক্লাবের সভাপতি এস.এম নজরুল ইসলাম-সহ খুলনাস্থ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রতিনিধিবৃন্দ এবং কর্তব্যরত অবস্থায় আত্মত্যাগকারী পুলিশ পরিবারের সদস্যবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!