শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরার জননন্দিত নেতা মিঠু খানের পৌর নির্বাচনে মেয়র পদে বিএনপির মনোনয়ন চাই স্থানীয় নেতাকর্মীরা দেবহাটায় অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ সুন্দরবনের কু খ্যা ত ডা কা ত জোনাব বা হি নী র তিন সদস্য অ স্ত্র ও গো লা বা রু দসহ আ ট ক সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে ট্রাক শ্রমিক ইউনিয়নের শুভেচ্ছা বিনিময় তালা উপজেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটি অনুমোদন সদস্য সচিব হলেন এম মফিদুল হক লিটু কালিগঞ্জ পাইলট বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মনোনীত হলেন শেখ সাইফুল বারী সফু তালায় পিচ ঢালাই কাজের উদ্বোধন   টেকসই ও আধুনিক পৌর নগর গঠনে গোপালগঞ্জে ক্লাস্টার উন্নয়ন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত সাতক্ষীরার কৃতি সন্তান আমিনুর রহমান আমিন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক নির্বাচিত হওয়ায় শুভেচ্ছার জোয়ার সাতক্ষীরায় ব্যবসায়ীর বাড়িতে গভীর রাতে স ন্ত্রা সী হা ম লা, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা

গোপালগঞ্জে বিভিন্ন পূজামন্ডপে শারদীয় শুভেচ্ছা বিনিময় মেয়র প্রার্থী বাবুল আক্তার বাবলার

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ জেলা প্রতিবেদক:
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ অক্টোবর, ২০২০
  • ৮৫০ বার পড়া হয়েছে

সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের প্রাণের উৎসব শারদীয় দুর্গোৎসব। সর্বজনীন শারদীয় দুর্গোৎসব- ২০২০ উদযাপন উপলক্ষে গোপালগঞ্জ পৌর এলাকার কেন্দ্রীয় কালীবাড়ি মন্দির সহ প্রায় সকল পূজা মন্ডপ সোমবার সরেজমিনে পরিদর্শন করে পূজা উদযাপন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক, পূজারী ও ভক্তবৃন্দের সাথে শারদীয় দূর্গোৎসবের শুভেচ্ছা বিনিময় করেছেন বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক, গোপালগঞ্জ জেলা আ.লীগের সদস্য ও সম্ভাব্য পৌর মেয়র পদপ্রার্থী বাবুল আক্তার বাবলা।

স্বাস্থ্যবিধি মেনে তিনি গোপালগঞ্জ কেন্দ্রীয় কালীবাড়ি মন্দিরের সভাপতি ডাঃ অরুণ কান্তি বিশ্বাস, সাধারণ সম্পাদক বিভূতি রায়, পূজা উদযাপন কমিটির আহবায়ক শিপ্রা বিশ্বাস সহ পূজারী ও ভক্তবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন ও উপহার সামগ্রী প্রদান করেন।

এ সময় গোপালগঞ্জ জেলা আ.লীগের সদস্য, বিশিষ্ট সমাজ সেবক ও গত উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বি প্রার্থী মাহামুদ হোসেন (দিপু), জেলা আ.লীগের আরেক সদস্য ও গত উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী এস এম শাহ আলম, পৌর আ.লীগের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, সহ আ.লীগ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, দেশজুড়ে করোনাকালীন পরিস্থিতি বিবেচনায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে সাড়া দিয়ে শুরু থেকেই তিনি জনগণের পাশে থেকে ইতোমধ্যেই সকল শ্রেণি-পেশার মানুষের আস্থা অর্জন করে চলেছেন। এছাড়া ব্যক্তি পর্যায়ে বিভিন্ন ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডে তার সক্রিয় অংশগ্রহণ নিঃসন্দেহে প্রশংসার দাবিদার বলে মনে করেন পৌর এলাকার সকল শ্রেণি-পেশার মানুষ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!