বুধবার, ১০ জুন ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রাইমারী স্কুলে শিক্ষক আছেন ৮ জন তবুও ক্লাস নেয় পিয়ন! উপকূলে জলবায়ু অভিযোজনে কারিতাসের বার্ষিক সমাবেশ বিভাগীয় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ সাতক্ষীরার দুই দল ফাইনালে সাংবাদিক এম জিললুর রহমানের খালার মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের গভীর শোক জ্ঞাপন দেবহাটা ভূমিসেবা মেলা উপলক্ষে র‌্যালি আলোচনা সভা দেবহাটায় নবাগত জেলা প্রশাসকের সাথে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধিজনের মতবিনিময় দেশব্যাপী নারী ও কন্যা নি র্যা ত নে র বি রু দ্ধে সাতক্ষীরায় বি ক্ষো ভ সমাবেশ ধ র্মী য় অ নু ভূ তি তে আ ঘা তে র অ ভি যো গে সাতক্ষীরায় শিক্ষক গ্রে প্তা র সুন্দরবনে জেলেকে গু লি করে হ ত্যা: ‘প্রকৃত দোষীদের শাস্তি হবেই’-নিহত পরিবারকে আশ্বস্ত করলেন বন প্রতিমন্ত্রী সাতক্ষীরায় ভিটাবাড়ি থেকে উ চ্ছে দ করতে নিরীহ ব্যক্তিকে মি থ্যা মা ম লা য় জড়িয়ে হ য় রা নি র প্র তি বা দে সংবাদ সম্মেলন

দেবহাটায় ট্রাক চাপায় নিহত-১ ও আহত-১

✍️আসাদুজ্জামান📝জেষ্ঠ প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : রবিবার, ৩ মার্চ, ২০২৪
  • ১৯৬ বার পড়া হয়েছে

সাতক্ষীরার দেবহাটায় ট্রাক চাপায় বেলাল হোসেন (২৫) নামের এক যুবক নিহত হয়েছে। শনিবার (২ মার্চ) বিকালে কুলিয়া নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এতে মোটরসাইকেল আরোহী এক মাধ্যমিক পড়ুয়া শিক্ষার্থী আহত হয়েছেন।

নিহত যুবক দেবহাটা উপজেলা সদরের বর্তমান বাসিন্দা মোস্তফার ছেলে এবং আহত শিক্ষার্থী একই এলাকার শিক্ষক ওলিউল্লাহর ছেলে।

প্রত্যক্ষদর্শী সাদ্দাম হোসেন জানান, মোটরসাইকেলে দুই বন্ধু সাতক্ষীরার উদ্দেশে যাচ্ছিল। পথিমধ্যে উপজেলা কুলিয়া নতুন বাজার এলাকায় পৌঁছালে সামনের একটি মোটরভ্যানকে ওভারটেক করতে গিয়ে ধাক্কা খেয়ে পড়ে যায়। এসময় পিছন দিক থেকে আসা একটি ট্রাক তাদেরকে চাপা দেয়। এঘটনায় বেলাল হোসেন ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন। এছাড়া আহত ইমন হোসেনকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহামুদ হোসেন জানান, সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও একজন আহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তিনি আরো জানান, ঘাতক ট্রাক (ঢাকা- মেট্রো ২০-৬২৭০) জব্দ করা হয়েছে এবং চালকসহ অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!