
ন্যাশনাল কনফারেন্সে কৃতিত্বের সাথে অংশগ্রহণ করেছে সাতক্ষীরার কলারোয়ার ৪ জন মেধাবী শিক্ষার্থী। মডেল ইউনাইটেড নেশনস ছায়া জাতিসংঘের একটি সংগঠন। যেটি জাতিসংঘের ন্যায় বিশ্বের বিভিন্ন সমস্যা ও তার সমাধান নিয়ে আলোচনা করে থাকে। বাংলাদেশের বিভাগীয় পর্যায়ে এই সংগঠনটির পরিচিতি থাকলেও উপজেলা পর্যায়ে ততটা পরিচিতি নেই। এখানে পাবলিক স্পিকিং, রিসার্চ, ক্রিটিকাল থিংকিং, লিডারশীপ, ডিপ্লোমেসি,টিমওয়ার্ক চর্চা করানো হয়।
২২,২৩ ও ২৪শে ফেব্রুয়ারি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত ন্যাশনাল কনফারেন্সে কলারোয়া থেকে কৃতিত্বের সাথে অংশ্রহন করেছে কলারোয়া জি.কে.এম.কে পাইলট হাইস্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী আকিব হোসাইন, কলারোয়া গার্লস পাইলট হাইস্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী পৃথা বিশ্বাস, শেখ আমানুল্লাহ ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী স্নিগ্ধা ভদ্র।
এছাড়া কনফারেন্সের সেক্রেটারি মেমবার হিসেবে অর্গানাইজিং এর দায়িত্বে ছিলেন কাজী তানজিম ফারিয়া তিতলী। বৃহস্পতিবার
(২৯ ফেব্রæয়ারী) বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণা রায় দলটিকে ফুলেল শুভেচ্ছা বিনিময় করে তাদের মিষ্টিমুখ করান। এদের সার্বিক সহযোগিতা ও ব্যবস্থাপনা কৃতিত্বে ছিলেন কলারোয়ার হাতেখড়ি শিশু বিকাশ একাডেমি।
সম্পাদক ও প্রকাশক: শেখ আমিনুর হোসেন
দেশ টাইমস
www.deshtimes24.news.com
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.