
সাতক্ষীরার তালা প্রেসক্লাবের সদস্য শেখ বিল্লাল হোসেনের স্ত্রী কামরুল নাহার (৪৭) মঙ্গলবার সকালে মারা গেছেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরাম (রেজিঃ নং ৫৮৩/০৪) এর নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দরা হলেন, সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ শহিদুল ইসলাম (দৈনিক প্রবাহ) ও সাধারণ সম্পাদক শেখ আমিনুর হোসেন (দৈনিক তৃতীয় মাত্রা ও দেশ টাইমস), সিনিয়র সহ-সভাপতি মোশাররফ হোসেন আব্বাস (দ্যা মুসলিম টাইমস), যুগ্ম-সম্পাদক শেখ বেলাল হোসেন (দৈনিক আলোর বার্তা), সাংগঠনিক সম্পাদক মোঃ হেলাল উদ্দীন (ক্রাইম প্রতিদিন, দৈনিক যুগের বার্তা, দেশ টাইমস), অর্থ সম্পাদক মোতাহার নেওয়াজ মিনাল (দৈনিক দক্ষীনের মশাল), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মাহফিজুল ইসলাম আক্কাজ (দৈনিক সুপ্রভাত সাতক্ষীরা), আনিছুর রহমান তাজু (দৈনিক যুগের বার্তা), আরীফ মাহমুদ (দৈনিক যায়যায়দিন), মোঃ আব্দুল মতিন (দৈনিক যায়যায়দিন, দৈনিক দেশ সংযোগ) মোঃ জিয়াউর রহমান জিয়া (দৈনিক বঙ্গজননী) ও এএইচএম তুমু (দৈনিক তৃতীয় মাত্রা)।
উল্লেখ্য, সাংবাদিক শেখ বিল্লাল হোসেনের স্ত্রী কামরুল নাহার মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারী'২৪) সকালে খুলনা হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি অক্সিজেন সমস্যায় ভুগছিলেন।
সম্পাদক ও প্রকাশক: শেখ আমিনুর হোসেন
দেশ টাইমস
www.deshtimes24.news.com
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.