
সাতক্ষীরার তালা প্রেসক্লাবের সদস্য শেখ বিল্লাল হোসেনের স্ত্রী কামরুল নাহার (৪৭) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারী) সকালে খুলনা হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি অক্সিজেন সমস্যায় ভুগছিলেন।
তালা উপজেলা জালালপুর ইউনিয়নে কানাদিয়া গ্রামে জোহরের নামাজ শেষে জানাজা সম্পন্ন করে কবরস্থানে তাকে দাফন করা হয়।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন তালা প্রেসক্লাবের উপদেষ্টা এমএ হাকিম, প্রেসক্লাব সভাপতি প্রণব ঘোষ বাবলু, সাধারণ সম্পাদক সরদার মশিয়ার রহমান, সিনিয়র সহ-সভাপতি গাজী জাহিদুর রহমান, সহ-সভাপতি এমএ ফয়সাল, যুগ্ন-সম্পাদক তপন চক্রবর্তী, সহ-সম্পাদক সব্যসাচী মজুমদার বাপ্পী, সাংগঠনিক সম্পাদক মোঃ সেলিম হায়দার, কোষাধ্যক্ষ অর্জুন বিশ্বাস, দপ্তর সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, ক্রীড়া সম্পাদক মোঃ রোকনুজ্জামান টিপু, প্রচার সম্পাদক সেকেন্দার আবু জাফর বাবু, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক এস,কে রায়হান, ক্লাবের সদস্য গাজী সুলতান আহমদ, এসএম লিয়াকত হোসেন, প্রভাষক নজরুল ইসলাম, প্রভাষক ইয়াছিন আলী, খলিলুর রহমান লিথু, মোঃ নূর ইসলাম, কাজী আরিফুল হক ভুলু, মোঃ জাহাঙ্গীর হোসেন, আছাদুজ্জামান রাজু, আজমল হোসেন জুয়েল, কাজী লিয়াকত হোসেন, কামরুজ্জামান মিঠু, সুমন রায় গনেশ, মোঃ তাজমুল ইসলাম, তাপস সরকার, সৈয়দ মারুফ হোসেন, রিয়াদ হাসান, মুকুল হোসেন, ইমরান রাব্বী প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: শেখ আমিনুর হোসেন
দেশ টাইমস
www.deshtimes24.news.com
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.