
আজ পহেলা ফাল্গুন। ঋতুরাজ বসন্তের প্রথম দিন।
এত রূপ, রস, আর লাবণ্য নিয়ে প্রকৃতিতে আর কোনো ঋতু হাজির হয় না। তাই বসন্তকে বলা হয় ঋতুরাজ। শীতের রুক্ষ, হিমেল দিনের অবসান ঘটিয়ে প্রকৃতিতে এসেছে বসন্ত। গাছে গাছে নতুন পাতা আর ফুল বসন্তকে করে তুলেছে ‘বিশেষ ঋতু’। বাংলাদেশে সর্বজনীন উৎসব হিসেবে যে দিনগুলোকে ধরা হয়, তার মধ্যে পহেলা ফাল্গুন একটি। সকল ধর্ম-বর্ণের মানুষ নির্বিশেষে এই দিনটি উৎযাপন করেন। বিশেষ করে শহুরে জীবনের জরা-জীর্ণতা দূর করতে এ দিনটি অনুষঙ্গ হিসেবে থাকে। মূলত কিশোর ও তরুণরা পহেলা ফাল্গুন বিশেষভাবে উদযাপন করে। ১৫৮৫ সালে মোঘল সম্রাট আকবর ১৪ টি উৎসবের প্রবর্তন করেছিলেন। যার মধ্যে একটি ছিল ‘বসন্ত উৎসব’। এরপর ১৪০১ বঙ্গাব্দ থেকে এই উৎসব উদযাপনের রেওয়াজ শুরু হয়।প্রচলিত আছে, বসন্ত খতুতে প্রকৃতির বসন পাল্টায়। আগামী বছর কেমন যাবে তার নাকি আঁচ পাওয়া যায় বসন্তের রূপ দেখে। তবে মানুষ আশাবাদী। স্বপ্ন দেখা মানুষের ধর্ম। ‘মধুর বসন্ত এসেছে, মধুর মিলন ঘটাতে’ কবিগুরুর এই গানের মতো বসন্ত যেন মানুষে মানুষে মেলবন্ধন দৃঢ় করতে পারে, মধুর সম্প্রীতি ও সৌহার্দ্য বাড়াতে পারে- এমনই প্রত্যাশা সবার।
সম্পাদক ও প্রকাশক: শেখ আমিনুর হোসেন
দেশ টাইমস
www.deshtimes24.news.com
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.