বুধবার, ১০ জুন ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রাইমারী স্কুলে শিক্ষক আছেন ৮ জন তবুও ক্লাস নেয় পিয়ন! উপকূলে জলবায়ু অভিযোজনে কারিতাসের বার্ষিক সমাবেশ বিভাগীয় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ সাতক্ষীরার দুই দল ফাইনালে সাংবাদিক এম জিললুর রহমানের খালার মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের গভীর শোক জ্ঞাপন দেবহাটা ভূমিসেবা মেলা উপলক্ষে র‌্যালি আলোচনা সভা দেবহাটায় নবাগত জেলা প্রশাসকের সাথে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধিজনের মতবিনিময় দেশব্যাপী নারী ও কন্যা নি র্যা ত নে র বি রু দ্ধে সাতক্ষীরায় বি ক্ষো ভ সমাবেশ ধ র্মী য় অ নু ভূ তি তে আ ঘা তে র অ ভি যো গে সাতক্ষীরায় শিক্ষক গ্রে প্তা র সুন্দরবনে জেলেকে গু লি করে হ ত্যা: ‘প্রকৃত দোষীদের শাস্তি হবেই’-নিহত পরিবারকে আশ্বস্ত করলেন বন প্রতিমন্ত্রী সাতক্ষীরায় ভিটাবাড়ি থেকে উ চ্ছে দ করতে নিরীহ ব্যক্তিকে মি থ্যা মা ম লা য় জড়িয়ে হ য় রা নি র প্র তি বা দে সংবাদ সম্মেলন

দেবহাটায় ৪টি ইটভাটাকে তিন লাখ টাকা জরিমানা

✍️রঘুনাথ খাঁ📝জেষ্ঠ প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ জানুয়ারী, ২০২৪
  • ২২০ বার পড়া হয়েছে

পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ব্যতীত পরিচালনা করায় সাতক্ষীরার দেবহাটার চারটি ইটভাটাকে তিন লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

আজ সোমবার (২৯ জানুয়ারি’২৪) পরিবেশ অধিদপ্তর খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আসিফুর রহমান এর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

এসময় ইট প্রস্তুুতি ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) অনুযায়ী পরিবেশ ছাড়পত্র নবায়ন না থাকায় দেবহাটার শ্রীরামপুরের আশুরা পারভীনের মের্সাস ডি আই ব্রিকস (রোমানা), কুলিয়ার মোঃ ফজলুর রহমানের মেসার্স জিহাদ ব্রিকস, হাদীপুরের মোঃ শফিক আহম্মেদের মেসার্স এস কে ব্রিকস ও মোঃ রেজোয়ান হোসেনের মেসার্স রুপা ব্রিকসকে তিন লক্ষ টাকা জরিমানা ও একটি ইটভাটার কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়।

অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, সাতক্ষীরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সরদার শরিফুল ইসলাম।

তিনি জানান, পরিবেশ সুরক্ষায় ভবিষ্যতেও এ ধরণের মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!