
কনকনে শীত ও গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে সাতক্ষীরার কলারোয়া পৌর সভার ৯টি ওয়ার্ডে গরিব অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহার শীত বস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮জানুয়ারী) বিকেলে কলারোয়া পৗর সভার মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জমামান বুলবুল প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ শীতবস্ত্র কম্বল বিতরণকার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন। এসময় তিনি-পৌরসভায় বসবাসকারী ৫১০ জন অসহায়, দুস্থ ও গরীবদের মাঝে কম্বল বিতরণের জন্য কাউন্সিলরদের নিকট ওই কম্বল তুলে দেন এবং তাদেরকে প্রকৃত অসহায়, দুস্থ ও গরীবরারা যেন এই কম্বল পাওয়া থেকে বঞ্চিত না হয় সে দিকে খেয়াল রাখার জন্য অনুরোধ করেন।
কম্বল বিতরণকালে উপস্থিত ছিলেন-পৌরসভার কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন, শফিউল আলম শফি, শেখ জামিল হোসেন, মেজবাহ উদ্দীন লিলু, আসাদুজ্জামান তুহিন, আলফাজ উদ্দীন, আকিমুদ্দিন আকি, শেখ ইমাদ হোসেন, ফারহানা হোসেন, সন্ধ্যা রাণী বর্মণ, দিতি খাতুন, পৌর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জুলফিকার আলী সহ পৌর সভার সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। এদিকে কনকনে শীত ও গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে শীত বস্ত্র কম্বল বিতরণ করায় এলাকাবাসী পৌরসভার মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল ধন্যবাদ জ্ঞাপন করেন।
সম্পাদক ও প্রকাশক: শেখ আমিনুর হোসেন
দেশ টাইমস
www.deshtimes24.news.com
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.