
পাটকেলঘাটা থানা পুলিশের অভিযানে ২৫ বোতল ফেন্সিডিল সহ ২ জনকে গ্রেফতার করেছে।
সাতক্ষীরা জেলার পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ সজীব খান এবং সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল), মোঃ সাজ্জাদ হোসেন স্যারের সার্বিক তত্ত্বাবধানে এবং পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথ এর নেতৃত্বে পাটকেলঘাটা থানা এলাকায় আইন শৃঙ্খলা রক্ষা, নিয়মিত মামলার আসামী গ্রেফতার, গ্রেফতারী পরোয়ানা তামিল, মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনা কালে আজ বৃহস্পতিবার এসআই (নিঃ)/মোঃ মেহেদী হাসান, এএসআই (নিঃ)/মোঃ রাসেল পারভেজ সঙ্গীয় ফোর্সের সহায়তায় ২৫ বোতল ফেন্সিডিল সহ আসামী মোঃ রবিউল ইসলাম উরফে আকাশ (২৬), পিতা-আঃ গফ্ফার গাজী, মোঃ রাসেল গাজী (২৮), পিতা-আইয়ুব আলী গাজী , উভয় গ্রাম- মোহাম্মদনগর, থানা- লবনচরা, জেলা-খুলনাদ্বয়কে গ্রেফতার করা হয়।
আসামীদ্বয়কে বুধবার বিকালে পুলিশ প্রহরার মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: শেখ আমিনুর হোসেন
দেশ টাইমস
www.deshtimes24.news.com
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.