
ডিআইজি, খুলনা রেঞ্জ সম্মেলন কক্ষে আজ সোমবার ১৫ জানুয়ারি খুলনা রেঞ্জের নভেম্বর-ডিসেম্বর/২০২৩ মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন মঈনুল হক বিপিএম (বার), পিপিএম, ডিআইজি, খুলনা রেঞ্জ, বাংলাদেশ পুলিশ। সাতক্ষীরা জেলার সম্মানিত পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী এ সভায় অংশগ্রহণ করেন।
এ সময় ডিআইজি সভায় উপস্থিত খুলনা রেঞ্জাধীন পুলিশ সুপারগণকে জেলার আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমনে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ, অপরাধ নিয়ন্ত্রনে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা প্রদান করেন, আওতাধীন জেলা ও ইউনিটের নিয়মিত মাস্টার প্যারেড ও কীট প্যারেড, থানা এলাকায় ওপেন হাউজ ডে, কমিউনিটি ও বিট পুলিশিং সভা, উঠান বৈঠক সহ অন্যান্য সভা করার নির্দেশ প্রদান করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন মোঃ নিজামুল হক মোল্যা, অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ), খুলনা রেঞ্জ, নওরোজ হাসান তালুকদার, কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি) আরআরএফ, খুলনা, জয়দেব চৌধুরী বিপিএম-সেবা, অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট), খুলনা রেঞ্জ এবং খুলনা রেঞ্জ কার্যালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সহ, খুলনা রেঞ্জের ১০ টি জেলার পুলিশ সুপার, খুলনা রেঞ্জের কমান্ড্যান্ট (এসপি), ইন সার্ভিস ট্রেনিং সেন্টারের পুলিশ সুপারবৃন্দ এবং পুলিশ ট্রেনিং সেন্টার, খুলনার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ।
সম্পাদক ও প্রকাশক: শেখ আমিনুর হোসেন
দেশ টাইমস
www.deshtimes24.news.com
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.