শনিবার, ১১ জুলাই ২০২৬, ০২:০০ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ার কাঁঠালতলা বাজার বণিক সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দের শপথ গ্রহন অনুষ্ঠিত কালিগঞ্জের ব্যবসায়ীকে হে ন স্থা ও অ প্র চা রে র প্র তি বা দে সংবাদ সম্মেলন শ্যামনগরে মসজিদের পুকুর দ খ লে র পাঁ য় তা রা ও হু ম কি র প্র তি বা দে মানববন্ধন ভোমরা বন্দর থেকে ২১৬টি ডায়মন্ডের নাকফুল জব্দ, ট্রাকসহ আ ট ক ২ ভা র তী য় না গ রি ক সাতক্ষীরায় নি খোঁ জে র তিনদিন পর মিলল পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর ম র দে হ ২৪ ঘণ্টায় ২১৬ মিমি: সাতক্ষীরার ইতিহাসে সর্বোচ্চ বৃষ্টিপাতে বিপর্যস্ত জনজীবন সাতক্ষীরায় পরকীয়া প্রেমিকাসহ স্ত্রীর হাতে ধ রা প ড়ে প দ হা রা লে ন জামায়াত নেতা ফিরোজ তালায় পানিতে ডু বে শিশুর মৃ ত্যু ভোমরায় ছাদ ভেঙে যুবক নি হ ত, আ হ ত ৩ ভ য়া ব হ বি প র্য য়ে র মুখে বিচার বিভাগ: দ্রুত সংস্কারের দাবি ইয়ারুল ইসলামের

গোপালগঞ্জে মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষের টেটার আঘাতে যুবকের মৃত্যু

কে, এম, সাইফুর রহমান, গোপালগঞ্জ জেলা প্রতিবেদক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ জুলাই, ২০২০
  • ৬৩৭ বার পড়া হয়েছে

গোপালগঞ্জে মসজিদ কমিটি গঠনের দ্বন্দ্বের জের ধরে তুহিন মোল্লা (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।

শুক্রবার বেলা আড়াইটার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার গোবরা ইউনিয়নের চর বয়রা গ্রামে নির্মম এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত তুহিন মোল্লা চর বয়রা গ্রামের আকরাম মোল্লার ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আকরাম মোল্লা ও মহিবুল্লা’র মধ্যে মসজিদের কমিটি গঠন নিয়ে কথা কাটাকাটির ঘটনা ঘটে।

এ নিয়ে জুম্মার নামাজের পর আকরাম মোল্লার ছেলে, তুহিন মোল্লা বিষয়টি শোনা-মেলা করতে গেলে মহিবুল্লা’র ছেলে রাজু মোল্লার নেতৃত্বে মিজান মোল্লা, ছোটন মোল্লা, মাহিদুল, রাজিব ও মারুফ টেটা নিয়ে (মাছ ধরার বিশেষ অস্ত্র) তুহিন মোল্লাকে কুপিয়ে মারাত্মক আহত করে। পরে পরিবার ও স্থানীয়রা মারাত্মক আহত তুহিন মোল্লাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মনিরুল ইসলাম ঘটনার সত্যতা প্রকাশ করে বলেন,
নিহত তুহিন মোল্লার মরদেহ ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে, এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!