কোভিড -১৯ বিবেচনায় গোপালগঞ্জে স্বল্প পরিসরে এ বছর সামিয়া ইসলাম জেবার ১৩তম জন্মদিন পালন করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যায় শহরের মৌলভীপাড়ায় নানা বাড়িতে ঘরোয়া পরিবেশে কেক কেটে তার জন্মদিন পালন করা হয়।
এ সময় স্বাস্থ্যবিধি মেনে সামিয়া ইসলাম জেবার মামাতো ভাই কাজী ফারদিন রহমান (আলীফ), কাজী আবিদ রহমান (সাম্মীম), কাজী ফাহিম রহমান (মীম), জেবার ছোট বোন নাদিয়া ইসলাম (জাফরিন), ফুপু রত্না খানম, বড় মামি সিমা মোল্লা, মেজ মামি উম্মে হাবিবা, নানু হাছিনা বেগম ও শহিনুর বেগম সহ তাঁর মা-বাবা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সামিয়া ইসলাম জেবা গোপালগঞ্জ মালেকা একাডেমি থেকে ২০১৮ সালে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়ে বর্তমানে সরকারি বীণাপাণি বালিকা উচ্চ বিদ্যালয়ে সপ্তম শ্রেণিতে অধ্যায়নরত রয়েছে।
সে প্রয়াত পুলিশ কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা মরহুম আকবর হোসেন কাজী'র বড় নাতনি ও গোপালগঞ্জ জেলায় কর্মরত গণমাধ্যমকর্মী কে এম শফিকুর রহমান ও কে এম সাইফুর রহমানের আদরের ভাগ্নি। সামিয়া ইসলাম জেবা পড়ালেখা শেষ করে নানা ভাইয়ের মতো প্রকৃত দেশপ্রেমিক হয়ে জনগণের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে সে সকলের নিকট দোয়া চেয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: শেখ আমিনুর হোসেন
দেশ টাইমস
www.deshtimes24.news.com
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.