
সাতক্ষীরার সাংবাদিক জগতের কিংবদন্তি, প্রথম আলো পত্রিকার স্টাফ রিপোর্টার, সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জীর ৬২ তম জন্মদিন উদযাপন করা হয়েছে।
https://youtu.be/_XBFUoR4S70?si=Y2xCJ7LwlOihQVzI
শনিবার (৩০ ডিসেম্বর-২৩) বিকেলে কালিগঞ্জ প্রেসক্লাবের কনফারেন্স রুমে প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু'র সভাপতিত্বে জন্মদিন পালন উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন কালিগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি শেখ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্ছু, দপ্তর সম্পাদক মীর জাহাঙ্গীর হোসেন, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এস এম আহম্মদ উল্লাহ বাচ্ছু, নির্বাহী সদস্য শেখ মোদাচ্ছের হোসেন জান্টু, সিনিঃ সদস্য শেখ আব্দুল করিম মামুন হাসান, সিনিঃ সদস্য কাজী আল মামুন, জাহাঙ্গীর হোসেন, আলমগীর হোসেন, শেখ আতিকুর রহমান, শেখ আল নুর আহমেদ ঈমন প্রমুখ। এসময়ে কেকে কেটে ও মিষ্টি বিতরণ করা হয়। জন্মদিনের এই অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কালিগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল।