বুধবার, ১০ জুন ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রাইমারী স্কুলে শিক্ষক আছেন ৮ জন তবুও ক্লাস নেয় পিয়ন! উপকূলে জলবায়ু অভিযোজনে কারিতাসের বার্ষিক সমাবেশ বিভাগীয় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ সাতক্ষীরার দুই দল ফাইনালে সাংবাদিক এম জিললুর রহমানের খালার মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের গভীর শোক জ্ঞাপন দেবহাটা ভূমিসেবা মেলা উপলক্ষে র‌্যালি আলোচনা সভা দেবহাটায় নবাগত জেলা প্রশাসকের সাথে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধিজনের মতবিনিময় দেশব্যাপী নারী ও কন্যা নি র্যা ত নে র বি রু দ্ধে সাতক্ষীরায় বি ক্ষো ভ সমাবেশ ধ র্মী য় অ নু ভূ তি তে আ ঘা তে র অ ভি যো গে সাতক্ষীরায় শিক্ষক গ্রে প্তা র সুন্দরবনে জেলেকে গু লি করে হ ত্যা: ‘প্রকৃত দোষীদের শাস্তি হবেই’-নিহত পরিবারকে আশ্বস্ত করলেন বন প্রতিমন্ত্রী সাতক্ষীরায় ভিটাবাড়ি থেকে উ চ্ছে দ করতে নিরীহ ব্যক্তিকে মি থ্যা মা ম লা য় জড়িয়ে হ য় রা নি র প্র তি বা দে সংবাদ সম্মেলন

গোয়েন্দা পুলিশের অভিযানে সাতক্ষীরায় ফেনসিডিলসহ আট মামলার আসামি আটক

শেখ আরিফুল ইসলাম আশা, নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২০
  • ৪৮৫ বার পড়া হয়েছে

সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশ ডিবির অভিযানে ৫০ বোতল ফেনসিডিল সহ আট মাদক মামলার আসামি গ্রেফতার হয়েছে।

সোমবার রাত দশটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দেবহাটা উপজেলার বহেরা উত্তর পাড়ার নছিমুদ্দনের বাড়ির সামনের রাস্তায় ফেনসিডিল বিক্রি কারার সময় তাকে গ্রেফতার করাহয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলেন দেবহাটা উপজেলার বহেরা উত্তর পাড়ার মৃত আহম্মদ আলী মৃধার ছেলে হাসান মৃধা।

জেলা ডিবি পুলিশের ইনচার্জ ওসি মোঃ ইয়াছিন আলম চৌধুরী জানান, জেলা পুলিশ সুপারের নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোঃ মুনিরুল ইসলাম, এএসআই মোঃ নাসির উদ্দিন ,রাজু আহমেদ কে সাথে নিয়ে দেবহাটার বহেরা থেকে হাসান মৃধা নামের এক মাদক ব্যবসায়ী কে ৫০ বোতল ফেনসিডিল সহ আটক করি। আটককৃতের নামে আটটি মাদক মামলা রয়েছে। সে বহুদিন যাবত পুলিশের চোখ ফাঁকি দিয়ে ওই এলাকায় মাদকের ব্যবসা চালিয়ে আসছিলো। মাদকের মামলা দিয়ে তাকে মঙ্গলবার সকালে আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!