
জলবায়ু অভিযোজন বাজেট প্রণয়ণে কমিউনিটি এবং সিএসও অংশগ্রহকারীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকালে খুলনার পাইকগাছা কপিলমুনি কপোতাক্ষ তীর আগরঘাটা বাজারে “উত্তরণ” এর আয়োজনে ও দাতা সংস্থা অক্সফার্ম এর অর্থায়নে সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন প্রাক্তন প্রধান শিক্ষক ও কেন্দ্রীয় পানি কমিটি সদস্য মোঃ কামরুজ্জামান। তালা উপজেলা পানি কমিটির সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ২ নং কপিলমুনি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ কাওছার আলী জোয়ারদার।
এসময় বক্তব্য রাখেন কেন্দ্রীয় পানি কমিটির সদস্য প্রভাষক রেজাউল ইসলাম, সমাজ সেবক মোঃ মোকলেছুর রহমান বাবলু,ইউপি সদস্য মোঃ আলাউদ্দিন গাজী, মোঃ মোস্তাফিজুর রহমান মিন্টু, রাজিয়া সুলতানা, উত্তরণের ফিল্ড অফিসার মীর মনোয়ার হোসেন প্রমূখ।
সম্পাদক ও প্রকাশক: শেখ আমিনুর হোসেন
দেশ টাইমস
www.deshtimes24.news.com
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.