
গত ২৪ ঘন্টায় সাতক্ষীরায় নতুন করে আরঝ দুই জন স্বাস্থ্যকর্মীসহ ১৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় শুক্রবার পর্যন্ত মোট ১৯১ জন করোনা আক্রান্ত হয়েছেন।
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনাম সেন্টার থেকে পাওয়া নমুনা রিপোর্টে ১৪ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে বলে জানিয়েছেন সাতক্ষীরার স্বাস্থ্য বিভাগ।
সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের ডাঃ জয়ন্ত সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, এনিয়ে জেলায় শুক্রবার পর্যন্ত মোট ১৯১ জন করোনা আক্রান্ত হয়েছেন। তিনি আরো জানান, ইতিমধ্যে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে করোনা আক্রান্ত ব্যক্তিদের বাড়ি লক ডাউন করা হয়েছে। টানানো হয়েছে লাল পতাকা।
সম্পাদক ও প্রকাশক: শেখ আমিনুর হোসেন
দেশ টাইমস
www.deshtimes24.news.com
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.