বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
খুলনায় পশ্চাৎপদ জনগোষ্ঠীর কর্মসংস্থান উন্নয়নে আশাশুনিতে সমবায় সভা অনুষ্ঠিত তালায় উপকারভোগীদের সাথে সরকারি দপ্তরসমূহের পরিচিতি সভা খুলনায় আঞ্চলিক পর্যায়ে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত  সাতক্ষীরায় নদী-খাল রক্ষায় ঐক্যবদ্ধ সামাজিক আন্দোলনের আহ্বান নদী রক্ষা কমিশন চেয়ারম্যানের শ্যামনগরের যশোরেশ্বরী কালীমন্দিরে মাকালীর মুকুট চু রি র মা ম লা বাদির উপস্থিতিতে অভিযোগপত্রের উপর শুনানী আগামীকাল সাতক্ষীরায় এমইপি সহযোগী সম্মেলন অনুষ্ঠিত শ্যামনগরের গাংআটিতে যাতায়াতের পথ দ খ ল করে ধান রোপণের অ ভি যো গ সাতক্ষীরার নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মালেক গাজী সাময়িক ব র খা স্ত বন্ধ মৌসুমে সুন্দরবনের নদীতে মাছ ধরার সময় ৪ জেলে আ ট ক যুবদের কারিগরি দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের লক্ষে সাতক্ষীরায় অনুষ্ঠিত হলো কারিগরি দক্ষতা মেলা

আশাশুনির শোভনালীর মৎস্য ঘের থেকে এক যুবকের মরদেহ উদ্ধার

আসাদুজ্জামান::
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ অক্টোবর, ২০২০
  • ৪১০ বার পড়া হয়েছে

সাতক্ষীরার আশাশুনির শোভনালীর একটি মৎস্য ঘের থেকে চন্দ্র শেখর সরকার নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে শোভনালী পশ্চিম বিলের নিজদের মৎস্য ঘের থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তবে, পুলিশের ধারনা তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

নিহত চন্দ্র শেখর সরকার (২২) শোভনালী ইউনিয়নের বেকারঝুটি গ্রামের শংকর সরকারের ছেলে।

স্থানীয়রা জানান, প্রতিদিনের ন্যায় চন্দ্র সরকার গতকাল রবিবার রাতে বাড়ি থেকে শোভনালীর পশ্চিম বিলে তাদের নিজেদের মৎস্য ঘেরে যায় পাহারা দেয়ার জন্য। সোমবার সকালে তার খোঁজ না পেয়ে ঘের এলাকায় খুজতে যায় পরিবারের সদস্যরা। অনেক খোঁজা-খুঁজির এক পর্যায়ে ঘেরের ভিতরে দেওয়া ডাল-পালার মধ্যে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় নিহতের স্বজনরা। এরপর পুলিশ গিয়ে তার মরদেহ উদ্ধার করেন।

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কবির বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে। তিনি আরো জানান, ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর তার মৃত্যুর আসল রহস্য জানা যাবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!