
সাতক্ষীরার কালিগঞ্জে সুশীলনের আঞ্চলিক কার্যালয়ের সভাকক্ষে বুধবার সকালে সঞ্চয় ও ঋণদান কর্মসূচির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বে-সরকারী উন্নয়ন সংস্থা সুশীলনের উপ-পরিচালক ও বন্ধু ফোরামের সভাপতি মোস্তফা আখতারুজ্জামান পল্টু'র সভাপতিত্বে ও সঞ্চালনায় সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, যুগ্ন সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল। সভায় বক্তব্য রাখেন সুশীলনের এরিয়া ম্যানেজার আবু জাফর সিদ্দিকী মিলন, হিসাব রক্ষক কৃষ্ণা কর্মকার, সরকারী হিসাব রক্ষক মনোতোষ কুমার, অভ্যন্তরীণ অডিটর রবীন্দ্রনাথ বিশ্বাস, আইটি এন্ড এম আই এস আবু রায়হান, কালিগঞ্জ কার্যালয়ের সুপার ভাইজার মুজিবর রহমান, কৃষ্ণনগর সেন্টারের সুপার ভাইজার মনোরঞ্জন শীল, কালিগঞ্জ সেন্টারের সুপার ভাইজার প্রণব মন্ডল, মুন্সিগঞ্জ সেন্ট্রাল ম্যানেজার সিদ্ধার্থ মন্ডল, শ্যামনগর সেন্টার ম্যানেজার সমর সিংহ, কদমতলা সেন্টার সুপার ভাইজার মীর হাসিবুল্লাহ আশাশনি সেন্টার সুপার ভাইজার সিরাজুল ইসলাম, পারুলিয়া সেন্টার সুপার ভাইজার আব্দুর রশিদ, ভেটখালী সেন্টার ম্যানেজার সরজিত মন্ডল, কলারোয়া সেন্টার ম্যানেজার সুকুমার মন্ডল, কেশবপুর সেন্টার ম্যানেজার গোবিন্দ সরকার, অভয়নগর সেন্টার সুপার ভাইজার জাহিদ হাসান,পাটকেলঘাটা সেন্টার সুপার ভাইজার আলফাজ হোসেন, ডুমুরিয়া সেন্টার সুপার ভাইজার মোস্তাফিজুর রহমান স্বেচ্ছাসেবক সৈয়দ মাহমুদুর রহমান প্রমূখ।
সভায় সুশীলনের সঞ্চয় ও ঋণদান কর্মসূচির বিভিন্ন সেন্টার ম্যানেজারদের প্রতিবেদন সহ মাসিক ঋণদান কর্মসূচি বিভিন্ন কার্যক্রম ও মাসিক খিস্তি আদায় কর্ম পরিকল্পনা গ্রহণ করা হয়।