প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২৮, ২০২৬, ১২:৩১ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৯, ২০২০, ২:০০ পি.এম
কালিয়াকৈরে নিখোঁজের ১৬ ঘন্টা পর বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বংকুরী এলাকা থেকে নিখোঁজের ১৬ ঘন্টা পর আছর উদ্দিন(৭০) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুরে গাজীপুরের কালিয়াকৈরের জাথালিয়া উত্তরপাড়া এলাকা থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়। নিহত আছর উদ্দিন টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বংকুরী এলাকার মৃত লালু মিয়ার ছেলে।
স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য সাহাবুদ্দিন, গত ৩/৪ দিন মাস যাবৎ আছর উদ্দিন মানুষিকভাবে অসুস্থ্য বলে তার পারিবারের লোকজন জানায়। রবিবার সন্ধ্যা বাড়ি থেকে বের আসলে তার খোঁজ পাওয়া যায়নি। বিভিন্ন এলাকায় পাইকিং করা হয়েছে। পরে পাশের উপজেলার জাথালিয়া এলাকায় জঙ্গলের ভিতরে একটি কাঁঠাল গাছে ঝুলুন্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
কালিয়াকৈর থানাধীন ফুলবাড়িয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক মোঃ জামাল উদ্দিন জানান, এটি একটি অস্বাভাবিক মৃত্যু। আবেদনের প্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: শেখ আমিনুর হোসেন
দেশ টাইমস
www.deshtimes24.news.com
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.