
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তার মত বিনিময় সভা ও ৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস পালন উপলক্ষে বৃহস্পতিবার সকালে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সু-সংগঠক মোস্তফা আখতারুজ্জামান পল্টু'র সভাপতিত্বে সভায় সম্মানিত অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা।
এ সময়ে উপস্থিত ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি এ্যাডঃ জাফরুল্লাহ ইব্রাহিম ও সৈয়দ মাহমুদুর রহমান, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, সদস্য কণিকা সরকার, কৃষ্ণা কর্মকার মাওলানা আশরাফুল ইসলাম ও সাদিয়া পারভিন। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে কমিটির সকলের সাথে পরিচিতি ও আগামী ৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস পালন উপলক্ষে দুর্নীতি দমন কমিশন কর্তৃক গৃহীত কর্মসূচির আলোকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
কর্মসূচির মধ্যে রয়েছে ৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে মাধ্যমিক বিদ্যালয়ের স্কুল শিক্ষার্থীদের মধ্যে রচনা প্রতিযোগিতা, সকাল ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে সংগীতের জাতীয় পতাকা উত্তোলন ও কবুতর উড়ানোর মাধ্যমে শুভ সূচনা। সকাল সাড়ে ১০ টায় মানববন্ধন, বেলা ১১ টায় আলোচনা সভার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।