শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা সদরের বিডিএফ প্রেসক্লাবে সাংবাদিক হাফিজের ২৭তম জন্মদিন উদযাপন  সাতাশ বছরের শিক্ষকতা জীবন থেকে অশ্রুসিক্ত নয়নে বিদায় নিলেন অনুজিত কুমার মন্ডল  কালিগঞ্জে জমি নিয়ে বি রো ধ – মা ও ছেলেকে পি টি য়ে জ খ ম করেছে প্র তি প ক্ষ রা লেখা পড়া মেধার বিকাশ ঘটায় আর খেলা-ধূলা শরীর ও মনকে সুস্থ্য রাখে-প্রধান শিক্ষক মমিনুর রহমান মুকুল আয়েনউদ্দীন মহিলা মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদে দোয়া অনুষ্ঠিত দেবহাটার সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা দেবহাটায় এমআর ক্যাম্পেইন উপলক্ষে উপজেলা পর্যায়ে এ্যাডভোকেসী সভা সাতক্ষীরায় জ্বালানি তেলের মজুদ ও পাচার প্রতিরোধে বিজিবির বিশেষ কর্মসূচি তালায় শিশুদের হাম-রুবেলা প্রতিরোধ টিকাদান ক্যাম্পেইন ২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘দেশ টাইমর্স’ নিজস্ব প্রতিনিধি মোঃ হাফিজুল ইসলাম’র জন্মদিনে শুভেচ্ছা

সাতক্ষীরায় প্রতিবন্ধীদের মারপিটকারীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ অক্টোবর, ২০২০
  • ৪২৩ বার পড়া হয়েছে

সাতক্ষীরায় প্রতিবন্ধীদের মারপিটকারী কামাল ও আজিজ নিকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এই দাবি করেন সাতক্ষীরা শহরের প্রাণ সায়ের (ন্যাশনাল ব্যাংক রোড) এলাকার মৃত সৈয়দ আব্দুল জব্বারের পুত্র সৈয়দ আবুল হাসান।

লিখিত অভিযোগে তিনি বলেন, আমার ভাগিনা আঞ্জুমানারা নাইচ ও ভাগ্নি খন্দকার মারুফ হোসেন তাদের পিতা মৃত খন্দকার আবুল হোসেন। তাদের মাতাও বেঁচে নেই।

তারা শারিরীক ও মানসিক প্রতিবন্ধী। জমি জমা সংক্রান্ত বিষয়ে গত ১৩ অক্টোবর ২০২০ তারিখে প্রকাশ্যে একই এলাকার কালু নিকারীরর পুত্র আজিজ নিকারী, কামাল নিকারী ও আব্দুর রহমান নিকারী ধারালো অস্ত্র ও জিআই পাইপ দিয়ে আমার প্রতিবন্ধী ভাগিনাদের মারপিট করে গুরুতর রক্ত্যাক্ত জখম করে এবং আমার ভাগিনা নাইচের পরনের কাপড় চোপড় টানাচেহড়া করে শ্লীলতাহানি ঘটায়।

উক্ত মারপিটের ঘটনার ভিডিও ভাইরাল হলে সাতক্ষীরা পুলিশের হস্তক্ষেপে মারপিটকারীদের আটক করে জেল হাজতে প্রেরন করেন এবং আমি বাদী হয়ে তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করি। উক্ত মামলার ২নং আসামী আব্দুর রহমান ও ৩নং আসামী আজিজ নিকারী জামিনে মুক্তি পেয়ে আবারো প্রকাশ্যে আমাকে এবং প্রতিবন্ধী ভাগিনা ও ভাগ্নেকে খুন জখমসহ মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানির হুমকি প্রদর্শন করে যাচ্ছেন।

যে সময় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কন্যা সায়েমা ওয়াজেদ পুতুল প্রতিবন্ধীদের নিয়ে কাজ করে সারা বিশ্বে প্রশংসিত হয়েছেন। সেই সময়ে পর সম্পদ লোভী কামাল, আজিজ ও রহমান নিকারী গং প্রকাশ্যে প্রতিবন্ধীদের মারপিট করেও পার পেয়ে যাচ্ছে। মারপিটের ভিডিওটি এখনো সামাজিক মাধ্যমে ছড়িয়ে আছে। কোন সুস্থ্য মানুষ একজন প্রতিবন্ধীকে এভাবে মারপিট করতে পারে বলে আমার মনে হয় না। এঘটনায় জেলা ব্যাপী সমালোচনার ঝড় বইছে। অথচ উক্ত ঘটনায় জড়িতরা আজ প্রকাশ্যে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। আবার হুমকি ধামকিও প্রদর্শন করে যাচ্ছে।

ওই পিতা মাতা হারা প্রতিবন্ধীদের অভিভাবক হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কন্যা সায়েমা ওয়াজেদ পুতুলসহ সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থার কাছে ওই অমানুষদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।

বি: দ্র: প্রতিবেদনটি সাতক্ষীরা প্রেসক্লাবের ই-মেল থেকে প্রেরণকৃত

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!