
সাতক্ষীরার তালা উপজেলা পরিষদ চত্বরে ৪০ স্পন্সর শিশুদের পরিবারের মাঝে শনিবার সকালে ৮ টি করে মুরগি বিতরণ করা হয়।
ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশের বাস্তবায়নে ও ইন্টারঅ্যাক্ট এর অর্থায়নে, এফডিসিএস’র আয়বৃদ্ধিমূলক প্রকল্পের আওতায় উক্ত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার।
ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ’র প্রোগ্রাম অফিসার রনজিত দাশের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ অফিসের মোঃ শহীদুল ইসলাম, শিক্ষক ওজিয়ার রহমান গাজী, সংশ্লিষ্ট প্রকল্পের প্রোগ্রাম অফিসার বিউটি বিশ্বাস, পাষ্টার রঘুনাথ সরকার, এ্যানটেনি শিকদার, সোমা সরকার প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: শেখ আমিনুর হোসেন
দেশ টাইমস
www.deshtimes24.news.com
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.